যে ভিটামিনের অভাবে হাত-পায়ের তালু ঝিনঝিন করে
অনেকেরই দেখা যায় মাঝে মধ্যে হাতের তালু কিংবা পায়ের পাতায় এক ধরনের ঝিনঝিন অনুভব হয়। মনে হয় যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে কিংবা তালু চুলকাচ্ছে। অনেকের ধারণা, এটি কিছু না, রক্ত চলাচলের সমস্যা হবে বৈকি। একটু নড়াচড়া করলেই ঠিক হয়ে যায়। আসলে তা ঠিক নয়। এটি আপনার চিন্তাভাবনার বাইরে। এটি শুধুই রক্ত চলাচলের কারণে নয়; শরীরে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনের ঘাটতির কারণে এমনটি হতে পারে?
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে, এমন উপসর্গ যদি বারবার দেখা দেয় কিংবা দীর্ঘস্থায়ী হয়। তবে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ সময়মতো ব্যবস্থা না নিলে এ সমস্যা ভবিষ্যতে স্নায়ুর ক্ষতিসহ বড় বিপদের কারণ হতে পারে।
জেনে নিন, কোন কোন ভিটামিনের অভাবে হাতের তালু কিংবা পায়ের পাতায় ঝিনঝিন করে-
ভিটামিন ‘ই’:
স্নায়ুর সুরক্ষায় দরকারি ভিটামিন ‘ই’। এর অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। এতে তালু, পায়ের পাতায় ঝিঁঝি ধরা বা অস্বস্তি দেখা দেয়। নিয়মিত এ সমস্যা দেখা দিলে আপনার খাবারে ভিটামিন ‘ই’ যথেষ্ট আছে কিনা খেয়াল রাখুন। আর ভিটামিন ‘ই’-এর উৎস হচ্ছে- বাদাম, সূর্যমুখীর বীজ, পালংশাক, অ্যাভোকাডো।
ভিটামিন বি কমপ্লেক্স:
স্নায়ুর বন্ধু ভিটামিন বি কমপ্লেক্স। বিশেষ করে বি১ (থায়ামিন), বি৬ (পাইরিডক্সিন) ও বি৯ (ফোলেট)-এর অভাব হলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। সে কারণে ঝিনঝিন, শিরশিরে ভাব কিংবা অবশ লাগা দেখা দিতে পারে হাত ও পা। আর ভিটামিন বি-এর উৎস হচ্ছে- দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ডাল ও বাদাম।
ভিটামিন বি১২:
ভিটামিন বি১২-এর ঘাটতি হলে শুরু হয় ‘পিঁপড়া হাঁটার’ অনুভূতি। ভিটামিন বি১২-এর অভাবে তালু-পায়ে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি হয়। সেই সঙ্গে হাত-পা অবশের মতো লাগে। বেশি সমস্যা দেখা দিলে স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ভিটামিন বি১২-এর উৎস হচ্ছে- দুধ, ডিম, গোশত, কলিজা ও মাছ।
ভিটামিন ‘ডি’:
ভিটামিন ‘ডি’ শুধু হাড় শক্ত নয়, স্নায়ুরও কাজ করে। আর ভিটামিন ‘ডি’-এর অভাবে তালুতে চুলকানি, অস্বস্তি, ঝিনঝিনি অনুভূতি দেখা দেয়। এ ভিটামিন স্নায়ুর সঠিক কাজের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘ডি’-এর উৎস হচ্ছে- সকালবেলার রোদ; ১৫-২০ মিনিট রোদে থাকুন সপ্তাহে ৩-৪ দিন। ডিমের কুসুম ও চর্বিযুক্ত মাছ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে, যেহেতু স্নায়ুর কারণে হাতের তালু ও পায়ের তলা ঝিনঝিন, সেহেতু আরও কয়েকটি কারণে হতে পারে। আর হাত বা পায়ের পাতায় ঝিনঝিনি ভাব বা তালুর চুলকানি-এই ছোট ছোট লক্ষণগুলো অবহেলা করলে বড় সমস্যায় রূপ নিতে পারে। শরীর আপনার সঙ্গে কথা বলছে এই উপসর্গগুলোর মাধ্যমে-তাই জেনে নিন আর যেসব কারণে হতে পারে আপনার হাত কিংবা পায়ের পাতায় ঝিনঝিনি।
এই যেমন ডায়াবেটিসের কারণে এ সমস্যা হতে পারে। কারণ রক্তে শর্করার ভারসাম্য বিঘিœত হলে স্নায়ুতে সমস্যা হয়। অটোইমিউন ডিজঅর্ডারের কারণেও হতে পারে। কারণ শরীরের ইমিউন সিস্টেম নিজের স্নায়ুর ক্ষতি করতে পারে। আবার দেখা গেছে, অনিয়মিত খাবার ও ঘুম স্নায়ুর স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করতে পারে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।