যে বনসাইয়ের দাম ১৬ কোটি টাকা!
বনসাই হলো গাছকে ছোট করে রাখার এক বিশেষ শিল্প। এটি জাপানি শব্দ, যেখানে ‘বন’ (ইড়হ) মানে ‘পাত্র’ আর ‘সাই’ (ঝধর) মানে ‘বোনা’ বা ‘রোপণ করা’। অর্থাৎ, পাত্রে গাছ রোপণ করে তাকে ছোট আকৃতিতে রাখা হলো বনসাই।
বনসাই আসলে ছোট কোনো সাধারণ গাছ নয়। এটি দেখতে বড় গাছের মতোই, তবে আকারে অনেক ছোট। শিল্পীরা কিছু বিশেষ পদ্ধতি মেনে গাছগুলোকে এমন ছোট করে রাখে। এর জন্য তারা গাছের ডালপালা ছাঁটে, শেকড় কাটে, তার দিয়ে ডালকে সুন্দর আকার দেয়। বিশেষ ধরনের পাত্রে রোপণ করে।
এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি বনসাই গাছটি হলো একটি ৮০০ বছরের পুরোনো জাপানি সাদা পাইন। ২০১১ সালে এশিয়া-প্যাসিফিক বনসাই ও সুইসেকি কনভেনশন ও প্রদর্শনীতে ওই গাছটি বিক্রি হয় ১০ কোটি জাপানি ইয়েনে। যার মূল্য ডলারে ১.৩ মিলিয়ন এবং টাকায় প্রায় ১৬ কোটি। গাছটি দেখতে বেশ বড়, এর কা-গুলো খুব সুন্দর এবং গাছটাও বেশ তরতাজা।
বনসাই শিল্পের মূল উদ্দেশ্য হলো- একটি সম্পূর্ণ গাছকে প্রকৃতির মতো করে একটি ছোট স্থানে বড় করে তোলা। যেখানে গাছের বয়স বাড়লেও আকার থাকবে ছোট।
নামটা জাপানি হলেও বনসাই শিল্পের শুরুটা কিন্তু জাপানে নয়। এটা শুরু হয় প্রাচীন চীনে। প্রায় ২ হাজার বছর আগে চীনে ‘পেনজিং’ নামে এক ধরনের শিল্পকলা প্রচলিত ছিলো। এই পেনজিং-এর মাধ্যমে ছোট পাত্রে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হতো। যার মধ্যে গাছ, পাথর ও মাটি থাকতো।
নবম শতাব্দীর দিকে এই পেনজিং শিল্প চীন থেকে জাপানে আসে। জাপানে এসে এটি ‘বনসাই’ নামে নতুন রূপ নেয়। পরে এটিই একটি স্বতন্ত্র শিল্প হিসেবে বিকশিত হয়। জাপানিরা পেনজিং থেকে অনুপ্রাণিত হয়ে গাছকে আরও সহজ করে বানানো শুরু হয়। জাপানিদের কাছে বনসাই হলো ধৈর্য ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে জাপানে বনসাই এক অভিজাত শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে বনসাই জাপানের সামুরাই যোদ্ধা ও সমাজের উচ্চ শ্রেণির মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।
একটি বনসাইয়ের দাম লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। গাছ যত পুরোনো আর বিরল জাতের হবে, এর দাম তত বেশি হবে। শত শত বছরের পুরোনো বনসাইগুলোকে সাধারণ গাছ না বলে এক একটা শিল্পকর্ম হিসেবে দেখা হয়। একটা সুন্দর বনসাই তৈরি করতে একজন শিল্পীর অনেক বছরের দক্ষতা ও প্রচুর পরিশ্রম লাগে। তাই, যিনি যত দক্ষ, তার তৈরি বনসাইয়ের চাহিদা ও দাম তত বেশি হয়।
বনসাইয়ের আকার, ডালপালার সাজানো ধরন, কা-ের গঠন এবং সম্পূর্ণ গাছটি দেখতে কতটা প্রাকৃতিক ও সুন্দর লাগছে- এগুলোও দামের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে জাপানের ঐতিহ্যবাহী স্টাইলে তৈরি বনসাইগুলো খুব মূল্যবান হয়। কিছু গাছের প্রজাতি এমনিতেই বিরল ও এদের যতœ নেওয়া কঠিন। এমন গাছের বনসাইয়ের দাম স্বাভাবিকভাবেই বেশি হয়। কিছু বনসাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসে, যার একটা ঐতিহাসিক মূল্য থাকে। এই ঐতিহাসিক গুরুত্ব এদের দাম অনেক বাড়িয়ে দেয়।
বাংলাদেশেও বিভিন্ন বৃক্ষমেলায় বনসাই বিক্রি হয়। যেগুলোর দামও আসলে লাখ টাকা।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।