যে দেশে কোনো মশা নেই
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
মশার কামড় থেকে বাঁচতে মানুষ কত কিছুই প্রয়োগ করে। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে একটি মশাও খুঁজে পাওয়া যাবে না।
দেশটির নাম আইসল্যান্ড। বিস্ময়ের ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব মহাদেশেই কোনো না কোনোভাবে মশা পাওয়া গেলেও আইসল্যান্ডে একটিও মশা নেই। এই কারণে দেশটি বিশ্ববাসীর কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এই দেশে মশা ছাড়াও কোনো পোকামাকড় এমনকি সাপও নেই। দেশটির প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড এমনকি গ্রীনল্যান্ডেও যথেষ্ট মশার উৎপাত আছে। নেই শুধু আইসল্যান্ডে। আইসল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না মশারা।
আইসল্যান্ডে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। কখনো তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, আবার হঠাৎ নেমে যায় শূন্য ডিগ্রির নিচে। মশার জীবনচক্রের জন্য স্থায়ী তাপমাত্রা ও পানির প্রয়োজন। কিন্তু এই হঠাৎ পরিবর্তন মশার ডিম বা লার্ভা টিকে থাকতে দেয় না।
মশার বংশবিস্তার হয় সাধারণত স্থির পানিতে। কিন্তু আইসল্যান্ডে শীতকালে পানি দ্রুত জমে বরফে পরিণত হয় এবং গ্রীষ্মকালে আবার গলে যায়। এই অস্বাভাবিক ওঠানামার ফলে মশার বংশবৃদ্ধি সম্ভব হয় না। এখানকার হ্রদে মশারা বংশ বিস্তারের আসলে সুযোগই পায় না। কারণ বছরে তিনবার হ্রদগুলো পুরোপুরি বরফে পরিণত হয়।
এর বৈশ্বিক অবস্থানও এর জন্য কিছুটা দায়ী। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে দ্বীপ দেশ হওয়ায় বাইরের পরিবেশ থেকে মশা আসার সুযোগও কম। অন্য জায়গা থেকে মশা প্রবেশ করলেও টিকে থাকতে পারে না।
আরও মজার বিষয় হলো আইসল্যান্ডিক ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে মশার দেহাবশেষ সংরক্ষিত আছে। দ্য টেলিগ্রাফের মতে, অ্যান্টার্কটিকা এবং আইসল্যান্ড পৃথিবীর এমন দুটি অবস্থান যেখানে বিরক্তিকর কীটপতঙ্গ কখনো আবাস গড়তে পারেনি।
আইসল্যান্ডে মশা না থাকা শুধু একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা নয়, বরং বিজ্ঞানীদের জন্যও গবেষণার বিষয়। অনেকেই মনে করেন, পানিবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে হয়তো মশা সেখানে ঢুকে পড়তে পারে। তবে এখন পর্যন্ত দেশটি পৃথিবীর একমাত্র স্বাভাবিকভাবে মশামুক্ত দেশ হিসেবেই পরিচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












