যে গ্রামকে বলা যমজ সন্তানের গ্রাম!
ভারতের কেরালা রাজ্যের একটি গ্রামের নাম কোদিনহি। এই গ্রামের অদ্ভুত বৈশিষ্ঠ্য এখানে সবাই যমজ। পুরো দুনিয়ার কাছেই এই গ্রামটি রহস্যময়। বিশ্বের কাছে এই গ্রামটি টুইন গ্রাম নামেও পরিচিত। সমগ্র বিশ্বে গড়ে এক হাজার মানুষে একজন যমজ হওয়ার সম্ভাবনা না থাকলেও ২০১৫ সালের একটি সমীক্ষা জানাচ্ছে যে, এই গ্রামের ২০০০ মানুষের মধ্যে ২২০ জোড়া যমজ। গ্রামে যমজের হার ৪২ শতাংশ যা দিনকে দিন বেড়েই চলছে। সমীক্ষা বলছে, ভারতে প্রতি হাজারে যমজের সংখ্যা ৯ জন এবং গোটা পৃথিবীতে সেই সংখ্যাটা প্রতি হাজারে ৬ জন আর সেই অনুযায়ী কোদিনহিতে প্রতি হাজারে যমজের সংখ্যা ৪৫ জন।
গ্রামটির সবাইকে দেখতে প্রায় একই রকম। কেউ ভাই-বোন যমজ আবার কেউ ভাই-ভাই যমজ আবার কেউবা অন্য মায়ের সন্তান হলেও দেখতে একই রকম।
কেন এই গ্রামে এত যমজ শিশু জন্ম হয় এ নিয়ে ডাক্তার ও বিশেষজ্ঞরা অনেক গবেষণা করেছে। তবে এর কোনো বিশেষ কারণ খুঁজে পাওয়া যায়নি। ১৯৪৯ সালে এই গ্রামে প্রথম যমজ শিশুর জন্ম হয়, যা দিনকে দিন বেড়েই চলেছে। ২০১৫ সালে এখানে জন্ম নেয় ১৫ জোড়া যমজ শিশু।
অনেকের ধারণা, গ্রামের পরিবেশগত ও জিনগত নানা কারণে এখানে যমজ শিশু জন্মগ্রহণ করে। গ্রামটিতে বর্তমানে প্রায় ৪৫০-৫০০ জোড়া যমজ রয়েছে। আরো অবাক করা ব্যাপার হলো, এই গ্রামে যারা কনে হয়ে আসে এবং এই গ্রামের যেসব মেয়েরা অন্য সংসারে যায় তারাও যমজ শিশুর জন্ম দেয়।
২০০৮ সালের দিকে একটি বিদ্যালয়ে দেখা গিয়েছে, একটি বিদ্যাপীঠেই মোট ২৪ জোড়া যমজ শিক্ষার্থী।
শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশেও বিশেষ অঞ্চলে যমজদের দেখা মেলে, তবে সেটা কোদিনহির মতো নয়। দক্ষিণ ভিয়েতনামের হাং হিয়েপ, ব্রাজিলের ক্যানডিডো গোডোই এবং নাইজেরিয়ার ইগবো-ওরা গ্রামেও দেখা মেলে অনেক যমজের।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।