যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরান
যে কোনো হুমকি মোকাবিলায় জবাব দিতে পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। গত বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি এসব কথা বলেন। খবর মেহের নিউজের।
তিনি বলেন, ‘ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। এ বিষয়ে আমরা আয়াতুল্লাহ খামেনির নির্দেশ অনুসরণ করছি।’
দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, ‘তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।’
দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল বাহিনীর ১১টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এই কমান্ডার জোর দিয়ে বলেন, ‘ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে। কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। কোনো শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে।’
পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে মার্কিন ট্রাম্প। চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে, ইরান বলছে, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।