যে কারণে প্লাস্টিকের বোতলে পানি খাবেন না
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
বিজ্ঞানীরা বলছে, বোতলজাত পানিতে জীবাণু দূষণ না থাকলেও এতে থাকে বিপুল পরিমাণ প্লাস্টিক কণা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তিনটি পানির ব্র্যান্ডের প্লাস্টিকের বোতল নিয়ে গবেষণা করে দেখা গেছে, বোতলের ১ লিটার পানিতে ২৪ হাজার প্লাস্টিক কণা থাকে।
গত জানুয়ারির শুরুর দিকে প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখেছে, ১ লিটার প্লাস্টিকের বোতলের পানিতে প্লাস্টিকের ২৪ হাজার কণা (১ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার অতিক্ষুদ্র কণার সমান) থাকে। এর প্রায় ৯০ শতাংশ ন্যানোপ্লাস্টিক (১ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা)। আর বাকি ১০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক (৫ মিলিমিটারের চেয়ে বড় কিন্তু ১ মাইক্রোমিটারের চেয়ে বড়)। উল্লেখ্য যে, ১ মিলিমিটারের চেয়ে ১ মাইক্রোমিটার ১ হাজার গুণ ছোট।
গবেষণাপত্রে বলা হয়েছে, এর আগে প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানের চেয়ে এই গবেষণায় বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা অনেক বেশি দেখা যায়। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
ন্যানোপ্লাস্টিকগুলো অনেক ছোট হওয়ায় খুব সহজে ফুসফুস ও পরিপাকতন্ত্রে প্রবেশ করে। রক্তের সঙ্গে মিশে গিয়ে মস্তিষ্ক ও হৃৎপি-ে পৌঁছে যায়। এমনকি প্লাসেন্টা বা অমরার মধ্যে প্রবেশ করে ভ্রƒণেরও ক্ষতি করতে পারে।
নিরাপদ থাকতে করণীয়:
যদি বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিক নিয়ে মানুষ উদ্বিগ্ন থাকে, তাহলে ট্যাপের পানির মতো বিকল্প বিবেচনা করাই যুক্তিযুক্ত।
আর কেউ যদি কলের পানিতে থাকা দূষিত পদার্থের বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে একটি সাশ্রয়ী মূল্যের ফিল্টার ব্যবহার করতে পারে। খাওয়ার পানি বহন করার একটি ভালো বিকল্প হলো, পুনঃব্যবহারযোগ্য শক্ত কাচ বা ধাতব বোতল ব্যবহার করা। এগুলো বছরের পর বছর ধরে ব্যবহার করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












