যে উপকারিতাগুলো জানলে চিচিঙ্গা ও ঝিঙা খেতে চাইবেন
সবজি হিসেবে চিচিঙ্গা ও ঝিঙা অত্যন্ত উপকারি এবং সহজলভ্য। অনেকেই এ সবজিগুলো পছন্দ করেন না। কিন্তু এগুলোর রয়েছে অনেকগুলো পুষ্টি উপাদান।
চিচিঙ্গার পুষ্টিগুণ ও উপকারিতা:
পুষ্টিবিদরা বলেন, চিচিঙ্গায় প্রায় ৯৫% পানি রয়েছে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার বা আঁশযুক্ত চিচিঙ্গাকে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সবজি হিসেবে ধরা যায়।
পুষ্টির দিকে বিবেচনা করলে প্রতি ১০০ গ্রাম চিচিঙ্গায় ১৭ কিলোক্যালরি হওয়ায় ওজন বাড়ানো এবং অন্য যেকোনো ক্যালরি সংক্রান্ত বিষয়ে এটি খুব একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না।
চোখের এবং ত্বকের যতেœ অনেক সময় বিভিন্ন ধরনের সবজি বা ফল কোনটি খাবেন সেটি অনেকে বুঝে উঠতে পারেন না। চিচিঙ্গা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চোখ ভালো রাখতে সহায়তা করে। এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য চিচিঙ্গা অত্যন্ত উপযোগী একটি সবজি, চিচিঙ্গা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। কিডনি রোগীরা অনেক সময় পটাশিয়ামযুক্ত সবজির বিষয়টি মাথায় রেখে খাদ্যতালিকা থেকে অনেক সবজি বাদ দেন। সেক্ষেত্রে তারা দানা ফেলে দিয়ে চিচিঙ্গা খাদ্যতালিকায় রাখতে পারেন। চিচিঙ্গা ওজন কমাতে সহায়তা করে।
ঝিঙার পুষ্টিগুণ ও উপকারিতা:
পুষ্টিবিদরা বলেন, প্রতি ১০০ গ্রাম ঝিঙা থেকে ২০ কিলোক্যালরি পাওয়া যায়। ঝিঙা পানিযুক্ত সবজি। এতে ৯৪ থেকে ৯৫ শতাংশ পানি রয়েছে। ঝিঙাতে ফাইভার বা আঁশ, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ।
ঝিঙা লিভারের জন্য বেশ উপকারী ভূমিকা রাখে। ঝিঙাতে ফাইবার বা আঁশ যথেষ্ট পরিমাণ থাকায় এটি কোস্টকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে। এছাড়া পাইলসের সমস্যায় খাদ্যতালিকায় ঝিঙা রাখা যেতে পারে।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা অনুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস অতি দ্রুত আক্রমণ করতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ঝিঙা খুবই উপকারী। কারণ ঝিঙা ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
যাদের ডায়াবেটিস রয়েছে তাদের রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে খাদ্যতালিকায় ঝিঙা রাখা যেতে পারে। এছাড়া অনেক সময় শরীর ডিটক্সিফাই বা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করার প্রয়োজন হয়। শরীরে টক্সিন জমে গেলে ঝিঙা রক্তে টক্সিনের মাত্রা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।