যুবকদের শুধু চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে -ত্রাণমন্ত্রী
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই যুবকদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন, তাদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে। এজন্য পুরনো যুব প্রশিক্ষণকেন্দ্রগুলোর সংস্কার ও মেরামত জরুরি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সরকারিভাবে খরচ বহন করা হবে। তবে বিদেশে গিয়ে কাজ করতে হলে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা প্রয়োজন। তাই যুবকদের বিভিন্ন বিদেশি ভাষায় প্রশিক্ষিত করে তুলতে হবে। যুবকদের আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












