SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%প্রত্যাশী%' OR titleBn LIKE '%প্রত্যাশী%' OR descriptionEn LIKE '%প্রত্যাশী%' OR descriptionBn LIKE '%প্রত্যাশী%' OR slug LIKE '%প্রত্যাশী%' OR metaTag LIKE '%প্রত্যাশী%' OR metaDescription LIKE '%প্রত্যাশী%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই যুবকদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নারিকেল দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচলের নির্ধারিত সময়সূচি পিছিয়ে যাওয়ায় মৌসুমের শুরুতে দ্বীপে যাওয়ার পরিকল্পনা করা ভ্রমণপ্রত্যাশীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
পূর্বঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটক পরিবহন শুরুর কথা থাকলেও বিভিন্ন দপ্তরের ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে ৪ বা ৫ নভেম্বর নেওয়া হয়েছে।
বর্তমানে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে নারিকেল দ্বীপ নৌপথে চলাচলের জন্য তিনটি জাহাজের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এগুলো হলোÑএমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও এমভ বাকি অংশ পড়ুন...
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে সত্যিকারার্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেঠবাকি অংশ পড়ুন...
কানাডার অভিবাসনব্যবস্থায় একাধিক পরিবর্তন ঘিরে অভিবাসনপ্রত্যাশী ও অস্থায়ী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ীভাবে বসবাসের আবেদন, দক্ষ কর্মীদের নির্বাচন এবং শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হওয়ায় আবেদনকারীদের অনেককেই নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ১৬ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় দক্ষ কর্মীদের মূল্যায়নের নিয়মে পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বদলি, নবম পে-স্কেল বাস্তবায়ন এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আবারও আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিকভাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচির স্থান পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এমপিওভুক্ত শঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এতে ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের একাংশ বিষয়টিকে ‘জবাবদিহি’ ও ‘শৃঙ্খলা’র ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে দেখলেও অন্য অংশ এর নেপথ্যে ভিন্ন কোনও কৌশল থাকতে পারে বলে মনে করছেন। এক্ষেত্রে তারা ঢাকা নগরীর আসন্ন মেয়র নির্বাচনে আগেভাগেই তার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার বড় সুযোগ হিসেবে বিবেচনা করছেন।
তারা বলেন, আসলে ইশরাক হোসেন সরকারের মন্ত্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করেছে এসআরবি-৩। গ্রেফতার সাতজনের মধ্যে পাঁচজনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর, এনবিআরের কম্পিউটার অপারেটর, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক রয়েছে।
গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প, ব্যাংক চেক, সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ চক্র পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লা বাকি অংশ পড়ুন...
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, গত বছর চালু করা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ী রূপ দিয়েছে ডিএইচএসের নতুন বিধি। এর ফলে যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের সময় চালু হওয়া ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।
নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলেও সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীরা স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাবেন না। ফলে সময়মতো নবায়ন সম্পন্ন না হলে তাদের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপে পৌঁছে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে রাবারের নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় গত এক সপ্তাহে মিশরের বিভিন্ন উপকূল থেকে অন্তত ১৬০ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া বাংলাদেশিরা বর্তমানে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।
মিশরে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১৬০ বাংলাদেশির মধ্যে মাতরুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জন রয়েছেন। এসব অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি সুদান, মিঠবাকি অংশ পড়ুন...
নূরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তবে এখনই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না, কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ঠবাকি অংশ পড়ুন...
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলের গুলশান কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
এ ছাড়াও বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সরব হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে অন্তত নয়জন নেতা বা সমর্থক তৎপর রয়েছেন। একাধিক প্রার্থী মাঠে নামার এমন পরিস্থিতিতে ভোট ভাগাভাগির আশঙ্কা করছে বিএনপি। ফলে বিদ্রোহ ঠেকিয়ে একক প্রার্থী নিশ্চিত করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে নতুন সমীকরণ কষছে দলটি।
তবে স্থানীয় নির্বাচন সামনে রেখে আগেভাগেই মাঠপর্যায়ে নজর রাখছে বিএনপি। দল সà বাকি অংশ পড়ুন...












