যুবককে বেঁধে হাত পা বিচ্ছিন্ন করার চেষ্টা জামাত শিবির কর্মীদের
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দুই হাত-পা কেটে দিয়েছে জামাত-শিবিরের কর্মীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে গত জুমুয়াবার বিকালে শ্যামপুর চামাবাজারে মানববন্ধন করেছে জামাতের নেতাকর্মীরা।
এ বিষয়ে আবু সুফিয়ান সিজু বলেন, আমার এক আত্মীয়কে বিরক্ত করে উপজেলার ধোবড়া এলাকার মোস্তাক নামে এক ছেলে। এজন্য মোস্তাককে আমি সতর্ক করি। এরই জেরে আমাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে দুই হাত ও একটি পা কেটে দিয়েছে আনোয়ার, নূরুল ও রাজ্জাক হুজুর। রাজ্জাক হুজুরসহ আরও ৪-৫ জন আমাকে ধরে ছিল। আর আনোয়ার ও নূরুল আমার হাত-পা কেটেছে। তার মা সুফিয়া বেগম বলেন, তার ভাগনিকে উপজেলার ধোবড়া এলাকার মোস্তাক আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। এ কারণে গত ২৪শে ডিসেম্বর দুপুরে তার ছেলে মোস্তাককে ডেকে এনে সতর্ক করে। সন্ধ্যায় উমরপুর ঘাট দিয়ে বাড়িতে আসছিল তার ছেলে। এ সময় স্থানীয় শিবিরকর্মী আনোয়ার, নূরুল ও রাজ্জাক হুজুর তাকে ধরে নিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে চাইনিজ কুড়াল দিয়ে দুই হাত ও দুই পা কেটে দিয়েছে। এর অগে প্রায় ৩ ঘণ্টা ধরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে।
স্থানীয়রা জানান, জামাত-শিবিরের কয়েকজন কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি। পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)