যুদ্ধ ও দুর্ভিক্ষকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে গাজার হাজার হাজার শিশু
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার স্কুলগুলো এখন উপত্যকার শিশুদের জন্য আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে| যদিও তাদের প্রতিটি পাঠে রয়েছে দুর্ভিক্ষের ছাপ|
সংস্থাটি জানিয়েছে, ‘গাজায় এতো ধ্বংসযজ্ঞের মাঝেও হাজার হাজার ফিলিস্তিনি শিশু তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে| ’ এত বিপর্যয়ের মাঝেও যেসব শিক্ষকবৃন্দ তাদের শিক্ষাদান অব্যাহত রেখেছে, সংস্থাটি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে|
কিপ আস লার্নিং ক্যাম্পেইনের অংশ হিসেবে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, লীন নামের একটি শিশু বর্ণনা দিচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর তার জীবনমান কিভাবে পরিবর্তন হয়ে গেছে|
শিশু বলেছে, আমি সর্বশেষ যেদিন স্কুলে গিয়েছিলাম, তখন আমি তৃতীয় শ্রেণিতে পড়তাম| আমার একটি বাড়ি ছিলো| ছিলো বন্ধু-বান্ধব| এখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি| কিন্তু এখন আমার বাড়ি নেই; স্কুল নেই| আমি সব হারিয়েছি| কিন্তু আমি পড়াশোনা ছাড়তে পারবো না| কারণ, আমি পড়াশোনাকে খুব ভালোবাসি|
লীন জানিয়েছে, দীর্ঘদিন পানি খোঁজা, কাঠ কেনা কিংবা খাবার অন্বেষণের পর এখন শিশুটি অনলাইনে পড়াশোনার জন্য তার ফোনে চার্জ দিচ্ছে|
ইউএনআরডব্লিউ আহ্বান জানিয়েছে, যেন ফিলিস্তিনি শরণার্থী শিশুদের মানসম্মত পড়াশোনার জন্য সমর্থন ও সহায়তা দেয়া হয়| তাদের কিপ আস লার্নিং ক্যাম্পেইনের মাধ্যমে অনুদানের আহ্বান জানিয়েছে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)