মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

যুদ্ধ ও অনাহারের মধ্যেই রোযা পালন শুরু করলেন ফিলিস্তিনিরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, সকাল ৪:০৩ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:১৭
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যুদ্ধের ভীতি ও অনাহারের মধ্যেই নিরানন্দ মনোভাবে রোযা রাখতে প্রস্তুতি নিয়েছেন ফিলিস্তিনিরা। স্বাভাবিক অবস্থায় পবিত্র রমাদ্বান শরীফ মাসে সেখানে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। কিন্তু যুদ্ধবিরতির আলোচনায় কোনও চুক্তি না হওয়ায় এবারের রমাদ্বান শরীফ মাস যুদ্ধের মধ্যে কাটাতে হচ্ছে ফিলিস্তিনের মানুষদের।
ইসলামের একটি পবিত্রতম স্থান জেরুজালেমের আল আকসা মসজিদের প্রাঙ্গণে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। রমাদ্বান শরীফ মাসে প্রতি দিন লাখ লাখ মুসল্লি মসজিদে নামাযে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত কিছুদিন আগেও দখলদার সন্ত্রাসী ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছিলো, আল আকসায় মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ দেয়া উচিত। গাজায় যুদ্ধ শুরুর পর দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হামলা ও সংঘর্ষে আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রায় ৪০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গত বছর দখলদার সন্ত্রাসী ইসরায়েলি পুলিশ মসজিদের ভেতরে প্রবেশের পর সংঘর্ষ হয়েছিল। ওই সময় সৌদি আরবসহ আরব লিগ ঘটনাটির নিন্দা জানিয়েছিল।
ফিলিস্তিন ও দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বিরোধে গুরুত্বপূর্ণ আল আকসা মসজিদ। ইহুদিদের দাবি, এটি তাদের কাছেও পবিত্র। তারা এটিকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে। ২০২১ সালে ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল মসজিদটি।
ওই সময় দশ দিনের যুদ্ধ হয়েছিল। কিন্তু অক্টোবরে শুরু হওয়া গাজায় সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন ৬ মাসে গড়িয়েছে। ইতোমধ্যে শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিনবাসী পবিত্র রমাদ্বান শরীফ মাসকে যেভাবে বরণ করেছে?
সচরাচর পবিত্র রমাদ্বান শরীফের শুরুতে জেরুজালেমের ওল্ড সিটিতে যে সাজ-সজ্জা থাকে, এবার তা করা হয়নি। দখলকৃত পশ্চিম তীরেও গাজার মতো নিরানন্দ আবহ।
ওল্ড সিটির কমিউনিটি নেতা আম্মার সিডার বলেছেন, আমাদের শিশু ও বয়স্ক এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার জেরুজালেমের পুরনো শহরে সাজ-সজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজায় বাস্তুচ্যুত বাসিন্দা নেহাদ এল-জেদ বলেছেন, প্রতি বছরের মতো এবারের পরিস্থিতি না হলেও রমাদ্বান শরীফ মাস একটি পবিত্র ও মর্যাদার মাস। কিন্তু আমরা অটল ও ধৈর্য ধরছি। আমরা স্বাভাবিকভাবে রমাদ্বান শরীফ মাসকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, আগামী বছর রোযার মাসে আমরা আশা করি গাজায় ফিরতে পারব। আশা করি ধ্বংসযজ্ঞ ও গাজার অবরোধের পরিবর্তন হবে এবং ভালো অবস্থায় ফিরবো।
রোযার প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া গাজাবাসীর:
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের প্রায় অর্ধেক রাফাতে আশ্রয় নিয়েছেন। অনেকে প্লাস্টিকের তাঁবুতে বসবাস করছেন। তারা তীব্র খাদ্য সংকটে রয়েছেন।
গাজার বাস্তুচ্যুত আরেক বাসিন্দা পাঁচ সন্তানের মা ‘মাহা’ বলেন, রোযার মাসকে স্বাগত জানানোর মতো কোনও প্রস্তুতি সেভাবে আমরা নিতে পারিনি। কারণ গত পাঁচ মাস ধরেই আমরা অনাহারে কাটাচ্ছি। স্বাভাবিক সময়ে নিজের বাড়িতে বিভিন্ন সাজ-সজ্জা করা হতো। ফ্রিজে ইফতারের বিভিন্ন সামগ্রী মজুত থাকত।
তিনি আরো বলেছেন, কোনও খাবার নেই। আমাদের শুধু রয়েছে ক্যানের খাবার ও চাল। আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে খাদ্যপণ্য।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১০ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১০ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে