খরচ বাড়লেও রমজানে পণ্যের দাম বাড়াবেন না আমিরাতের ব্যবসায়ীরা
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে সম্প্রতি সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে। তা সত্ত্বেও রমজান মাসে নিত্যপণ্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। পাশাপাশি, অত্যাবশ্যক পণ্যগুলোতে মূল্যছাড়ও দিচ্ছেন তারা।
রোজাদারদের যেন দুর্ভোগ না হয়, সে কারণে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের সুপারমার্কেটগুলো।
লুলু গ্রুপের রিটেইল অপারেশন ডিরেক্টর শাবু আব্দুল মজিদ বলেছেন, আমরা আমাদের সব সরবরাহকারীকে দাম না বাড়াতে নির্দেশ দিয়েছি এবং দাম স্থিতিশীল রাখার জন্য কাজ করছি। তিনি বলেন, আমরা পুরো রমজান মাসজুড়ে অত্যাবশ্যকীয় পণ্যের দাম স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং খাদ্য ও অন্যান্য মুদিপণ্যে ৬০ থেকে ৭০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছি।
মূল্যছাড় দিচ্ছে সুপারমার্কেট চেইন চোইথরামও। সংস্থাটির প্রধান নির্বাহী রাজীব ওয়ারিয়ার বলেন, রমজান এবং আমাদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সব স্টোরে নতুন ধরনের প্রচারণা শুরু করেছি। আমরা আশা করছি, দাম স্বল্প মেয়াদে হলেও স্থিতিশীল থাকবে। যদি সুদের হার কমে যায়, তাহলে সেটি আমাদের মালামাল পরিবহন ও অন্যান্য কারণে বাড়তি খরচ প্রশমনে সাহায্য করবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।