যুদ্ধবিরতি ভঙ্গকরার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে দখলদার ইসরায়েলের নাগরিকরা। সন্ত্রাসবাদী নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা।
গত মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার ইসরাইলী নাগরিক। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টাসের কাছাকাছি অবস্থান নেয় তারা। এসময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা।
হামাসের সাথে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানায় তারা। গত ১৯ জানুয়ারি, গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় আটজনের মরদেহ। এখনও হামাসের কাছে বন্দি ৫৯ ইসরায়েলি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।