১৫ মাসে শহীদ ৪৯০০০, মৃত্যুর মিছিল যেন শেষ হবার নয়
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের চলমান আগ্রাসন ও সন্ত্রাসবাদী হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল থামছে না। যুদ্ধবিরতি ভেঙ্গে দখলদার ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ আরও ৪ শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। এই নিয়ে গত ১৫ মাসের সংঘাতে শহীদের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের টানা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশু।
জাতিসংঘের বিশ্লেষণ বলছে, নিহতদের অন্তত ৭০ শতাংশই নারী ও শিশু। আহতদের সংখ্যাও দেড় লাখ ছাড়িয়েছে, যাদের মধ্যে ২৫ শতাংশের চোট এতটাই গুরুতর যে, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না।
সংঘাতে শুধু প্রাণহানি নয়, ভয়াবহ মানবিক বিপর্যয়ও নেমে এসেছে গাজায়। জাতিসংঘের মতে, গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, খাদ্য ও চিকিৎসার চরম সংকটে দিন কাটাচ্ছেন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গাজার ৫০ শতাংশ হাসপাতাল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চালু আছে, সেগুলোও পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।