যুদ্ধবিরতি উপেক্ষা করে শিশুসহ ২ গাজাবাসীকে হত্যা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত সোমবারের এ ঘটনাটি সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আনাদোলু সংবাদ সংস্থা।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে জানিয়েছেন, খান ইউনিসের পূর্বাঞ্চলের রামিদা এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ওই দুই ফিলিস্তিনি প্রাণ হারান।
সন্ত্রাসী ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন রামিদা এলাকায় গত সোমবারও গোলাবর্ষণ চালানো হয়, পাশাপাশি খান ইউনিসের অন্যান্য পূর্বাঞ্চলও হামলার শিকার হয়।
এখনো স্পষ্ট নয় নিহতরা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করেছিলেন কি না। এই ‘ইয়েলো লাইন’ হলো একটি বাফার জোন, যা ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল ও ফিলিস্তিনিদের চলাচলযোগ্য এলাকার মধ্যে সীমারেখা হিসেবে কাজ করে।
ইসরায়েলি সেনারা প্রায়ই ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায়, এমনকি তারা সীমা অতিক্রম না করলেও।
গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে এই ‘ইয়েলো লাইন’ প্রায় ৫০ শতাংশ ভূখ-কে বিভক্ত করেছে-পূর্বাংশ ইসরায়েলি নিয়ন্ত্রণে, আর পশ্চিমাংশে ফিলিস্তিনিদের চলাচলের অনুমতি রয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৪২ ফিলিস্তিনি নিহত এবং ৬২২ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)