যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে দখলদার ইসরাইলের উচ্ছেদ অভিযান
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির মাঝেই দখলদার ইসরাইলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে সামরিক অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে।
গত বুধবার জেনিন শহরের মেয়র মোহাম্মদ জারর এ অভিযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদন অনুযায়ী, মেয়র জারর বলেন, ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি পাড়া-মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কাজ চালাচ্ছে।
‘উচ্ছেদ হওয়া এসব ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের পশ্চিম অংশে স্থানান্তর করা হয়েছে এবং আমরা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছি,’ যোগ করেন মেয়র।
মেয়র মোহাম্মদ জারর জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর এহেন ‘অপরাধের’ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, শিবিরের সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করা হচ্ছে।
তিনি বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী শিবিরে ভারি যন্ত্রপাতি এনে অবকাঠামো ও সড়কগুলো ধ্বংস করছে’।
মেয়র অভিযোগ করে আরও বলেছেন, ‘দখলদার ইসরাইলি বাহিনী শরণার্থী শিবির ঘিরে রেখেছে এবং এখানকার চিকিৎসক, বাসিন্দা ও রোগীদের আটকে রেখেছে। জেনিন এখন একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ চলাফেরা করতে পারছে না’।
জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৪০ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)