যুদ্ধবিরতির পরও থামেনি সন্ত্রাসী ইসরায়েলের হামলা, জ্বলছে মধ্যপ্রাচ্য
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন থামেনি। পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ও নিষ্ক্রিয় অবস্থান এই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার সোমবারের (২৭ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ সাময়িকভাবে কমালেও পরগাছার হামলা এখনও বন্ধ হয়নি। গাজায় বোমা হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরেও সন্ত্রাসী ইসরায়েল নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী অঞ্চলগুলোকে দুর্বল ও অস্থিতিশীল রাখাই সন্ত্রাসী ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ইহুদীবাদী ইসরায়েলে সফর হলেও ওয়াশিংটন এখনো তেল আবিবের আঞ্চলিক হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং ট্রাম্প প্রশাসন কেবল গাজার সীমিত পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে।
পশ্চিম তীর: দমন অভিযান ও সংযুক্তির প্রস্তুতি-
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমননীতি আরও তীব্র হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কেবল এই অঞ্চলেই নিহত হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি। সন্ত্রাসী ইসরায়েল ধীরে ধীরে দখল আরও শক্ত করছে-জলপাই সংগ্রহে বাধা, গ্রেপ্তার ও হয়রানি এখন নিয়মিত ঘটনা।
সন্ত্রাসী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সম্প্রতি তার সমর্থকদের আহ্বান জানিয়েছে, ট্রাম্প যেন পশ্চিম তীরকে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে সমর্থন করে। তার ভাষায়, ‘পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, তাতেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিপজ্জনক ধারণা ঠেকানো যাবে। ’
সিরিয়া: সীমান্ত লঙ্ঘন ও বোমা হামলা-
সিরিয়ার দক্ষিণ সীমান্তেও ইসরায়েলি হামলার হার বেড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী সীমান্ত অতিক্রম করছে। গত রোববার সকালে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাজানিয়া ও সাইদা আল-হানুত গ্রামে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী চেকপোস্ট স্থাপন করে।
লেবানন: যুদ্ধবিরতি ভঙ্গ ও উত্তেজনা-
লেবাননের দক্ষিণাঞ্চলেও নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। গত সোমবার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) জানায়, তাদের টহল দলের ওপর গ্রেনেড নিক্ষেপের ঘটনায় তারা একটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামিয়েছে। পরে ইসরায়েলি ট্যাংকও শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গত রোববার বালবাকের নবি চিত ও দক্ষিণ লেবাননের নাকুরা এলাকায় দুই ব্যক্তি নিহত হন। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল এখনো লেবাননের অভ্যন্তরে অবস্থান করছে এবং প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে।
গাজা: যুদ্ধবিরতি ভঙ্গ ও মানবিক সংকট-
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি ইসরায়েল সফরে গিয়ে বলে, ‘১০ অক্টোবরের যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে। ’ কিন্তু বাস্তবে গাজায় এখনও হামলা অব্যাহত রয়েছে। গত শনিবার রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হন বলে জানিয়েছে আল-আউদা হাসপাতাল।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সন্ত্রাসী ইসরায়েল রাফাহ সীমান্ত দিয়ে অসুস্থদের দেশত্যাগেও বাধা দিচ্ছে-এমনকি তৃতীয় ধাপের ক্যান্সারে আক্রান্ত রোগীকেও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।
ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা, লেবানন ও সিরিয়া-সব জায়গাতেই সন্ত্রাসী ইসরায়েলের সামরিক আগ্রাসন নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। মধ্যপ্রাচ্য যেন আবারও জ্বলতে শুরু করেছে আগের মতোই, শুধু আকারে এখন তা আরও বিস্তৃত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












