যুদ্ধবিরতির জন্য দখলদার ইসরায়েলকে ৬টি প্রধান শর্ত দিয়েছে হামাস
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত মঙ্গলবার মিশরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এই আলোচনায় নিজেদের পক্ষ থেকে ছয়টি প্রধান শর্ত জানিয়েছে হামাস।
সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহোম জানিয়েছেন, মিশরে আলোচনারত তাদের প্রতিনিধিরা ‘সব বাধা অতিক্রম’ করার চেষ্টা করছেন এবং যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্তগুলো ইসরায়েলের কাছে তুলে ধরেছেন।
যুদ্ধবিরতি কার্যকর করার জন্য হামাসের পক্ষ থেকে যে প্রধান শর্তগুলো দেওয়া হয়েছে-
১. একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করতে হবে।
২. ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে।
৩. কোনও ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে।
৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে।
৫. গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে, যার তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন।
৬. বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্তি করতে হবে।
ফাওজি বারহোম অভিযোগ করেছেন যে, ইসরায়েলি প্রধানসন্ত্রাসী যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করে দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, নেতানিয়াহু ‘ইচ্ছাকৃতভাবে’ আগেও এমনটা করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)