যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে ভারতের প্রতিরক্ষা সংস্থা
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সাইবার প্রতারণা শিকার হয়ে ৬৩ হাজার ডলার বা ৫৫ লাখ রুপি খুইয়েছে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)।
গত সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় গত ১৩ মার্চ ভারতের আইটি আইনের অধীনে মামলা করেছে এইচএএল কানপুরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অশোক কুমার।
২০২৪ সালের মে মাসে মার্কিন সংস্থা পিএস ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেটেড-এর সঙ্গে তিনটি যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার বিষয়ে যোগাযোগ করেছিল এইচএএল। দু’পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছিলো ই-মেইলে। হঠাৎ দুই পক্ষের আলোচনার মধ্যে ঢুকে পড়ে অন্য আরেকটি ই-মেইল। তৃতীয় ই-মেইলটির নাম মার্কিন ওই সংস্থাটির ই-মেইল ঠিকানার অনুরূপ, পার্থক্য ছিল কেবল একটি ‘ই’ (ব), যা এইচএএল-এর নজর এড়িয়ে যায়।
পরে, ওই ফেইক ই-মেইলের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয় এইচএএল। এরপর এয়ারক্রাফটের যন্ত্রাংশ না আসায় আসল মার্কিন সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো অর্থ পায়নি বলে জানায়। এরপরই এইচএএল বুঝতে পারে যে তারা আসলে ভুল অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছে!
এই ঘটনার তদন্তে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেছে, এইচএএল বৈধ ই-মেলের মাধ্যমে মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছিল। কিন্তু পরে, আসল ই-মেলটি একটি ভুয়া ই-মেইল দ্বারা প্রতিস্থাপিত হয়। দুটি আইডির মধ্যে পার্থক্য ছিল মাত্র একটি অক্ষর। এই সামান্য ভুলটি চোখ এড়িয়ে যাওয়ায়, এইচএএল ভুল অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়, সেটি আসল বিক্রেতার অ্যাকাউন্ট ছিল না।
এই প্রতারণার পেছনে কোনো মার্কিন সংস্থা নাকি ভারতীয় কোনো প্রতারক চক্রের হাত আছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)