যুদ্ধবিমানের ধ্বংসস্তূপেই ‘ভারতকে কবর দেওয়ার’ হুমকি পাকিস্তানের
, ০৬ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছিলো। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল রোববার সকালে ভারতের শীর্ষ নিরাপত্তামহলের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন।
তিনি বলেছেন, ‘যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে, তার স্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে। ইনশাআল্লাহ। ’
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসিফ বলেন, ‘ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা। ’
তিনি অভিযোগ করেছেন, ভারতের নেতাদের বক্তব্য শীর্ষমহলে চাপের ইঙ্গিত বহন করছে।
আসিফ আরও বলেন, ‘এমন একতরফা ৬-০ হারের পর যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। ভারতের জনমত শাসক দলের বিপরীতে চলে গেছে, সেটিই তাদের কথায় প্রতিফলিত হচ্ছে। পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত তাদের বিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই কবরস্থ হবে। ’
এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, উসকানিমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্য আগ্রাসনের অজুহাত দিতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।
আইএসপিআর জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের আগ্রাসনকে সীমান্ত পারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চেনে। ভারতীয় নেতৃত্ব তাদের বিমানের ধ্বংসস্তূপ ও পাকিস্তানের দূরপাল্লার অস্ত্রের শক্তি ভুলে গেছে। নতুন কোনো সংঘাতের ক্ষেত্রে পাকিস্তান পিছু হটবে না এবং প্রতিক্রিয়া হবে দ্রুত, সুনির্দিষ্ট ও ধ্বংসাত্মক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)