যুক্তরাষ্ট্র-ভারতে বাণিজ্যযুদ্ধের দামামা!
, ১৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার কাছ থেকে ভারত তেল আমদানি অব্যাহত রাখার জেরে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দিয়েছে, দেশের কৃষক, দুগ্ধ খাত এবং মৎস্যজীবীদের স্বার্থে সে কোনো রকম আপস করবে না।
শুল্ক কার্যকর হতে বাকি মাত্র ২০ দিন, এই অল্প সময়ের মধ্যে ভারতকে কঠিন কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হবে- ছাড় দেবে, নাকি নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা পদক্ষেপে যাবে। পরিস্থিতি ক্রমেই একটি সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতি, রপ্তানি খাত এবং বৈশ্বিক অবস্থানের ওপর।
দিল্লিতে এক সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোদি বলেছে, ‘আমাদের কাছে কৃষকদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত কখনো কৃষক, দুগ্ধ খাত ও মৎস্যজীবীদের স্বার্থ নিয়ে আপস করবে না। আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে বড় মূল্য দিতে হতে পারে। তবু আমি পিছপা হবো না।’ যদিও সে তার বক্তব্যে যুক্তরাষ্ট্র বা শুল্ক বৃদ্ধির বিষয়ে সরাসরি কিছু বলেনি, তবুও তার কথায় ভারতের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং এর ফলে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিকভাবে সুবিধা পাচ্ছে। এই কারণ দেখিয়ে ভারতকে ‘শাস্তি’ দিচ্ছে বলে জানায় ট্রাম্প।
এর আগে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলো। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই শুল্ক কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে, অর্থাৎ ভারতের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রয়েছে মাত্র ২০ দিন।
বন্যার কবলে জাপান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












