যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্পর্ক ভেঙে পড়ছে: চমস্কি
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক ভেঙে পড়ছে। মার্কিন নেতাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করছে ইসরাইলি নেতারা। এটি প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যাচ্ছে। আল জাজিরাকে এসব কথা বলেছে চমস্কি।
গত রোববার (৯ এপ্রিল) কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরাকে একটি বিশেষ সাক্ষাৎকার দেয় নোয়াম চমস্কি। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যজুড়ে বিশেষ করে ফিলিস্তিনে চলমান সাম্প্রতিক বিভিন্ন ঘটনার ওপর আলোকপাত করে সে।
চমস্কি বলেচে, এ মুহূর্তে যা ঘটছে, তা বেশ লক্ষণীয়। প্রথমবারের মতো ইসরাইলি নেতৃত্ব মার্কিন নেতৃত্বের সঙ্গে খোলাখুলি সম্পর্কচ্ছেদের কথা বলছেন। দেশটির নতুন সরকার বিশেষ করে বেন গভির ও বেজালেল স্মোট্রিচের মতো অতি কট্টরপন্থি নেতারা যুক্তরাষ্ট্রকে মুখের ওপরই বলছে, ‘গেট লস্ট’ অর্থাৎ ‘তোমরা দূর হও’।
সে আরও বলেছে, নেতানিয়াহু (ইসরাইলের প্রধানমন্ত্রী) আরও কঠিন বিবৃতি দিয়ে বলছে, ‘আমরা একটি সার্বভৌম দেশ; যা চাই তাই করব। তোমাদের কথার কোনো পরোয়া করি না।’ চমস্কি আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার কোনো দ্বন্দ্ব প্রকাশ্যে আসার ঘটনা এটাই প্রথম। তবে ওয়াশিংটন কীভাবে এর প্রতিক্রিয়া জানাবে সেটা এখনও পরিষ্কার নয়।
সাক্ষাৎকারে চমস্কি আরও বলেছে, এখন থেকে দুই-তিন বছর আগে প্রথমবারের মতো আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় ঘটে। মার্কিন প্রতিনিধি পরিষদের একজন আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের আইনের আলোকে ইসরাইলকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করে।
তার ভাষায়, ‘বিষয়গুলো খুব দ্রুতই ঘটে চলেছে এবং অদূর ভবিষ্যতে একটা বড় পরিবর্তনের দিকে যেতে পারে। কেননা জনমতের ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)