যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, বিধ্বস্ত হয়ে নিহত ৬
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ডালাসে গত শনিবার একটি বিমান প্রদর্শনী অনুষ্ঠানে মাঝ আকাশে দু'টি পুরনো সামরিক বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক বিমান প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছিল, শনিবার স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমান এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটার বিমান ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরের ‘উইংস ওভার ডালাস’ বিমান প্রদর্শনী অনুষ্ঠানে উড়ছিল। তখনই এমন দুর্ঘটনা ঘটে।
ফাইটার বিমানটি বোমারু বিমানটির দিকে এগিয়ে গিয়ে মাঝ বরাবর ধাক্কা মারে। সংঘর্ষের পর দুটি বিমান দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়ে এবং এগুলোতে আগুন ধরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)