যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় ঝড়ের আঘাতে লক্ষাধিক ঘর-বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্র্রের সান ফ্রান্সিস্কো শহরে ও এর আশপাশে ঝড়ের সময় গাছ পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টি, বাতাস ও পাহাড়ি এলাকায় তুষারপাত কমলেও মঙ্গলবারের ঝড়ে বহু এলাকায় বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়েছে, এতে ৯২ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।
ক্যালিফোর্নিয়ার জরুরি পরিষেবা দপ্তরের মুখপাত্র ডায়ানা ক্রফট পেলায়ো জানিয়েছে, আগে থেকেই চলা বন্যার কারণে অঙ্গরাজ্যের ১৪ হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীগুলোর পাড় উপচে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে পড়ে এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কায় আরও ৪৮ হাজার বাসিন্দাকে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বাঁধ ভেঙে সান ওয়াকিন উপত্যকার টুলারে কাউন্টির বহু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। কাউন্টিটির প্রায় ১২ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় বে এলাকায় কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়েছে। এরপর প্রবল ঝড় বয়ে যাওয়ার সময় বহু গাছ উপড়ে পড়ে। শুধু সান ফ্রান্সিসকোতেই গাছ উপড়ে পড়ার ও গাছের বড় ডাল ভেঙে পড়ার সাতশোরও বেশি ঘটনা ঘটেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে জানা গেছে। ঝড়ের সময় উঁচু ভবনগুলো থেকে ভাঙা কাঁচ ও অন্যান্য আবর্জনাও উড়ে এসেছে বলে নগর কর্মকর্তারা জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় সকালে লস অ্যাঞ্জেলসের মন্টেবেলোতে বিরল এক টর্নেডোতে প্রায় এক ডজন ভবন ও বহু গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
.........
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)