যুক্তরাষ্ট্রের সাথে ‘পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি’ নবায়ন না হওয়ার ইঙ্গিত রাশিয়ার
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছে, ইউক্রেন নিয়ে মস্কোর সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বার্তা সংস্থা আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সে এই মন্তব্য করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন না হওয়ার বিষয়ে সে ইঙ্গিত দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।
২০২৬ সালে মেয়াদ শেষ হবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এই চুক্তির আওতায় ২০২২ সালের নভেম্বরে পরিদর্শন স্থগিত করা হয়। এই পরিদর্শন শুরুর বিষয়ে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল রিয়াবকভকে। জবাবে সে বলেছে, এই চুক্তির লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় আস্থা এবং নিরাপত্তা নীতির ভিত্তিতে কৌশলগত সম্পর্ক জোরদার করা। কিন্তু এই ধারাগুলো মার্কিন পদক্ষেপে লঙ্ঘিত হয়েছে।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এর অর্থ হলো যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের কাছাকাছি রয়েছি আমরা। ২০২৬ সালের পর চুক্তিটি নবায়নের সম্ভাবনা খুব একটা নেই।
তিনি বলেন, এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। এই চুক্তি বাতিলের জন্য আমরা দায়ী নই। এটি আমাদের ইচ্ছা নয়।
২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তিধর দেশের স্ট্র্যাটেজিক ওয়ারহেড ও লঞ্চারের সংখ্যা সীমিত রাখা হয়েছে এবং একে অপরের মজুত পরিদর্শনের সুযোগ পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)