যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সতর্ক বাংলাদেশ
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাতীয় স্বার্থ ও ভূ-রাজনীতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ। তবে অপ্রথাগত নিরাপত্তা, যেমন- পানিবায়ু পরিবর্তন, জ্বালানি বা খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান, মহড়া, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সহযোগিতা রয়েছে। এক্সেস ডিফেন্স আর্টিকেলের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বেশ কিছু প্রতিরক্ষা সামগ্রী দিয়েছে।’
উল্লেখ্য, বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থাকে মার্কিন সরকারের প্রতিরক্ষা সহায়তা সম্পর্কিত এক্সেস ডিফেন্স আর্টিকেলের পাবলিক রিপোর্ট অনুযায়ী, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশকে নৌবাহিনীর জন্য দুটি কাটার (বিশেষ নৌযান), একটি সি-১৩০ হারকিউলিস বিমান এবং ৫৯টি মাইন প্রতিরোধক গাড়ি সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এসব সরঞ্জাম পুরনো এবং হস্তান্তরের সময়ে এগুলোর দাম ছিল ১০ কোটি ডলারের বেশি। এছাড়া সম্প্রতি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তাদের তৈরি অত্যাধুনিক ড্রোন বাংলাদেশকে দিয়েছে।
আরেক কর্মকর্তা বলেন, ‘যেকোনও দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক স্পর্শকাতর বিষয়। সেজন্য বাংলাদেশ অনেক ভেবেচিন্তে পদক্ষেপ ফেলছে।’ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তি করার বিষয়টি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিবেচনা করছে বলেও তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)