যুক্তরাষ্ট্রের একটি ফ্যাশন ব্র্যান্ডের দেউলিয়া ঘোষণা
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফ্যাশন ব্র্যান্ড ফরএভার ২১ যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধের আরও এক ধাপ কাছাকাছি চলে এসেছে। কারণ ব্র্যান্ডটির পরিচালনাকারী কোম্পানি দেউলিয়া সুরক্ষা চেয়ে আবেদন করেছে। এরই মধ্যে তারা তাদের কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তাদের মার্কিন স্টোর এবং ওয়েবসাইট খোলা থাকবে।
একসময় সারা বিশ্বের পছন্দের ব্র্যান্ড ছিল ফরএভার ২১। কিন্তু ক্রমবর্ধমান সামগ্রিক পরিস্থিতি ও উচ্চমূল্য এবং অনলাইন শপিংয়ের জনপ্রিয়তায় ভাটার কারণে তারা ক্রেতা আকর্ষণে ব্যর্থ হয়েছে।
কোম্পানিটি ২০১৯ সালে প্রথমবারের মতো দেউলিয়া সুরক্ষা চেয়েছিল। তবে বিনিয়োগকারীদের একটি দল যৌথ উদ্যোগের মাধ্যমে এটি কিনে নেয়।
কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার ব্র্যাড সেল এক বিবৃতিতে বলেছে, বিদেশি ফাস্ট-ফ্যাশন কোম্পানিগুলোর প্রতিযোগিতা, পাশাপাশি ক্রমবর্ধমান খরচ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আমরা একটি টেকসই পথ খুঁজে পেতে ব্যর্থ হয়েছি।
ফরএভার ২১-এর যুক্তরাষ্ট্রের বাইরের দোকান এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অন্য লাইসেন্সধারীরা পরিচালনা করে। ফলে এগুলো দেউলিয়া সুরক্ষা আবেদন দ্বারা প্রভাবিত হবে না।
..............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)