যুক্তরাষ্ট্রকে পাল্টা ৩৪% অতিরিক্ত শুল্কারোপ চীনের
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
বিভিন্ন দেশের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প। এই তালিকায় চীনের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে সমস্ত পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে দেশটি। চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে চীনে আমদানি হওয়া সমস্ত মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তকে একতরফা ‘গুন্ডামি’ বলে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে এবং চীনের অধিকার ও স্বার্থের ক্ষতি করেছে।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতিরিক্ত শুল্ক আরোপের পাশাপাশি, বেইজিং ১৬টি মার্কিন প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারের পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে এবং ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীন সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর ‘অতিরিক্ত শুল্ক’ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) একটি মামলা দায়ের করেছে। যেখানে ওয়াশিংটনকে অবিলম্বে শুল্ক প্রত্যাহার এবং তার বাণিজ্য অংশীদারদের সঙ্গে ‘ন্যায্য ও সমান সংলাপের’ মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)