যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার ৪৬৬
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রিটিশ রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনকে সমর্থন জানানোর কারণে অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় গত মাসে সংগঠনটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার।
গত শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার মধ্যে লন্ডনের পার্লামেন্ট স্কয়ার থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হয়। মেট্রোপলিটন পুলিশ জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে এক পোস্টে তারা জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানাবে, সময় লাগলেও আমরা যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবো।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রামাণ্যচিত্রে দেখা যায়, মাটিতে বসে থাকা বিক্ষোভকারীদের ব্যানার হাতে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। একটি সাইনবোর্ডে লেখা ছিলো- ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’।
প্রতিবাদ আয়োজনকারী ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ গ্রুপ এক্সে লিখেছে, ‘মানুষ গাজায় গণহত্যা ও প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করছে।’
সরকারি নিষেধাজ্ঞার বিরোধিতা করে একাধিক বিক্ষোভে এ পর্যন্ত শত শত মানুষকে আটক করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় আঘাত এবং গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ দমন করার চেষ্টা।
২০০০ সালের সন্ত্রাসবাদ আইনে এই সংগঠনের সদস্য হওয়া বা সমর্থন জানানো এখন অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদ-।
আল জাজিরার সাংবাদিক সোনিয়া জানান, গ্রেপ্তার বা শাস্তির হুমকি সমর্থকদের দমাতে পারেনি। তার ভাষায়, ‘শুধু একটি টি-শার্টে “আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি” লেখা থাকলেও বা কাগজে এটি লিখে হাতে ধরলেও গ্রেপ্তার হতে পারে।’
গত জুলাই থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞার প্রতিবাদে ২০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যেই ৩৫০ জনের বেশি আন্তর্জাতিক একাডেমিক এক খোলা চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ‘সম্মিলিত প্রতিরোধ অভিযানে’ সমর্থন জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য বলেছে, শুধুমাত্র ব্যানার বা সাইনবোর্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ করার কারণে গ্রেপ্তার আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।
মূলত: প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের অভিযোগ, গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধাপরাধে যুক্তরাজ্য সরকার জড়িত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












