যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ থেকে গ্রেফতার ৪২৫
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন জানিয়ে গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিক্ষোভের সময় ৪২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাস আইনের অধীনে ওই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।
লন্ডন থকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে কয়েক’শ মানুষ বিক্ষোভ করেছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড ছিলো। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি। ’
এর আগে, রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বাহিনী (মেট) জনগণকে সতর্ক করে দিয়ে জানিয়েছিলো, নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি স্পষ্টভাবে সমর্থন প্রকাশকারী যে কাউকে গ্রেফতার করতে তারা দ্বিধা করবে না।
গত শনিবার রাতে মেট্রোপলিটন পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ‘প্রতিবাদের সাথে সম্পর্কিত’ ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে। নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্যই বেশিরভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারী ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পলি স্মিথ বলেছে, সমাবেশে যারা উপস্থিত ছিলো তারা ‘সন্ত্রাসী নয়’। সে আরো বলেছে, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ’
একটি পুনর্ব্যবহারযোগ্য কোম্পানির সিইও নাইজেল বলেছে, জুলাই মাসে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ অনুপযুক্ত’। সে এএফপিকে বলেছে, ‘বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করার চেয়ে গণহত্যা বন্ধ করার চেষ্টায় তাদের আরো বেশি মনোযোগ দেয়া উচিত। গ্রেফতার হওয়ার আগে বিক্ষোভকারীরা পুলিশকে ‘তোমাদের জন্য লজ্জা’ সেøাগান দিচ্ছিলো।
মূলত; ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করার অভিযোগে ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ’কে সন্ত্রাসী ঘোষণা করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: বাসস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)