রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
শিক্ষামূলক ঘটনা:

যিনি আলিম, উনার ফতওয়া তদ্রুপ হবে যেরূপ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের মধ্যে বর্ণনা রয়েছে (১)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, সকাল ৫:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৬
যিনি আলিম, উনার ফতওয়া তদ্রুপ হবে যেরূপ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের মধ্যে বর্ণনা রয়েছে (১)

হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি যিনি বিশিষ্ট বুযূর্গ এবং আলিম, উলামায়ে হক্কানী-রব্বানীগণ উনাদের মধ্যে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনেক কিতাবাদি তিনি লিখেছেন, উনার অনেক কিতাব মাদরাসায় পড়ানো হয়ে থাকে। সেই মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন বাদশা আলমগীরের উস্তাদ, শাহজাহান তখন বাদশা। যে বাদশা শাহজাহান ছিলেন, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ ও বাদশা জাহাঙ্গীরের ছেলে। বাদশা শাহজাহান ছোটবেলা থেকে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত ইখতিয়ার করেছিলেন। ইলমে ফিক্বাহ, ইলমে তাছাউফ যথেষ্ট অর্জন করেছেন এবং হক্ব প্রতিষ্ঠা করার জন্য উনার পিতা বাদশা জাহাঙ্গীরের সাথে জিহাদও করেছেন।
একবার জিহাদ করছিলেন, তখন জিহাদের অবস্থা বাদশা শাহজাহানের অনুকূলে ছিলো। বাদশা জাহাঙ্গীর পরাস্ত হচ্ছিলো। কিন্তু পরক্ষণে দেখা গেলো, বাদশা জাহাঙ্গীরই জয়লাভ করার দিকে, উনার সৈন্য জিতে যাচ্ছে। তখন বাদশা শাহজাহান এসে আরয করলেন, হে মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি, আমি তো পূর্ব থেকেই আপনার খাদেম। আমি জিহাদ করার মূল কারণ হচ্ছে, হাক্বীক্বী ইসলামী আইন-কানুনগুলো জারী করা। আপনি যদি আমার প্রতি ফয়েজ-তাওয়াজ্জুহ নিক্ষেপ করতেন, তাহলে অবশ্যই আমি কামিয়াবী হাছিল করতে পারতাম। হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে শাহজাহান, তুমি অস্থির হয়ো না, পেরেশান হয়ো না। তাছাউফের সম্পূর্ণ দায়িত্ব আমার পরে আমার ছেলে হযরত ইমাম মা’ছূম রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়ে পৌঁছবে অর্থাৎ জিম্মাদারীতে যাবে। আর যাহেরান যে রাজত্ব বা সালতানাত রয়েছে, তার জিম্মাদারী তোমার পিতা জাহাঙ্গীরের পরে তোমার উপরেই গিয়ে পড়বে। কোন অস্থিরতার কারণ নেই, ধৈর্য্য ধারণ করো, মহান আল্লাহ পাক তিনি তোমার কাছে বাদশাহী পৌঁছাবেন।
সেই বাদশা শাহজাহান বৃদ্ধ বয়সে অসুস্থ, তার শরীরে খুজলী-পাঁচড়ার মতো চুলকানী হয়েছে। তখন সে তার দরবারের যে মুফতী ছিলো। যেহেতু সে সময়ে প্রত্যেক বাদশাহর দরবারেই একজন মুফতী ছাহেব থাকতেন, তাকে জিজ্ঞাসা করা হলো- হে মুফতী ছাহেব, আমার শরীর তো অসুস্থ, কাজেই এখন আমার জন্য রেশমী কাপড় পরিধান করা জায়িয হবে কি? মূলতঃ চুলকানি জাতীয় কোন রোগ হলে, রেশমী কাপড় যদি কেউ পরিধান করে, তাহলে তার শরীরের সুস্থতা বৃদ্ধি পায়। যেমন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও আরো কয়েকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনুমতি দিয়েছিলেন, অতিরিক্ত চুলকানী হওয়ার কারণে রেশমী কাপড় পরিধান করার। এতে সুস্থতা লাভ হয়।
বাদশা শাহজাহানের কিছু অসুস্থতা দেখা দিয়েছিলো। তাই মুফতী ছাহেবের কাছে বলেছিলো যে, মুফতী ছাহেব, আমার জন্য কি রেশমী কাপড় পরিধান করা জায়িয হবে? মুফতী ছাহেব বললো যে- হ্যাঁ, আপনার জন্য জায়িয রয়েছে। আপনি ব্যবহার করতে পারেন। বাদশা শাহজাহান যেমন ছূফী ছিলেন, তেমন ফক্বীহ বা সমঝদারও ছিলেন। কেননা তিনি হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত লাভ করেছেন। তাই তিনি বললেন যে, আপনার একার কথায় হবে না, লিখিত ফতওয়া দিতে হবে। কারণ অন্যান্য আলিমরা যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জাওয়াব দিবো? তখন সে মুফতী ছাহেব লিখিত দিলো। তখন তিনি বললেন যে, আপনার একার লেখা অর্থাৎ স্বাক্ষরের ফতওয়ায় হবে না, আরো আলিমদের ফতওয়া বা স্বাক্ষর থাকতে হবে। তখন সে মুফতী ছাহেব সারা দেশ থেকে তিনশত আলিমের স্বাক্ষর সংগ্রহ করলো। তারা সকলেই ফতওয়া দিলো যে, জরুরতবশতঃ অর্থাৎ অসুস্থতার কারণে বাদশা শাহজাহানের জন্য রেশমী কাপড় পরিধান করা জায়িয রয়েছে।
কেননা বাদশা শাহজাহান যদি সুস্থ থাকেন, তবে সারা দেশ সুস্থ থাকবে। যেহেতু তিনি বাদশা। বাদশা শাহজাহান সে ফরদ বা ফতওয়াটা নিয়ে লক্ষ্য করলেন, কার কার স্বাক্ষর রয়েছে, দস্তখত রয়েছে। সকলের দস্তখত তিনি লক্ষ্য করলেন, শেষ পর্যন্ত তিনি বললেন যে- দেখ, সকলেরই দস্তখত রয়েছে কিন্তু হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনার কোন দস্তখত এখানে নেই। উনার দস্তখত থাকতে হবে, অন্যথায় আমি এটা গ্রহণ করবো না। যেহেতু তিনি বিশিষ্ট আলিম, বুযুর্গ, উনার স্বাক্ষর বা দস্তখত থাকতে হবে। তখন সে কাগজটা পাঠানো হলো হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনার কাছে। তিনি সেটা দেখে বললেন যে, ঠিক আছে, আমি আজকে জবাব দিবো না। আমি জুমুয়াবার দিন, যেহেতু বাদশা আমার মসজিদে জুমুয়ার নামায পড়ে থাকেন, জুমুয়ার নামাযের পূর্বে আমি কিছু বয়ান করে থাকি, সে বয়ানের মধ্যে আমি এ ব্যাপারে ফতওয়া দিবো। কাগজটা আমার কাছে দিয়ে যাও। কাগজটা উনার কাছে রেখে দেয়া হলো। (অসমাপ্ত)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে