যার নিসবত যেদিকে; রুজু থাকবে সেদিকেই-১
عَنِ ابْنِ عَـبَّاسٍ رَضِيَ اللهُ تَـعَالٰـى عَنْـهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَاعَ أَوْ اِحْتَاجَ فَكَـتَمَهُ النَّاسَ كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَــرْزُقَـهٗ رِزْقَ سَنَـةٍ مِنْ حَلَالٍ. (رواه البيهقي فـي شعب الإيـمان)
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা অভাবী অতঃপর সে তা (ক্ষুধা ও অভাব) মানুষের কাছ থেকে গোপন রেখেছে। অর্থাৎ তা মানুষের নিকট প্রকাশ করেনি। তখন মহান আল্লাহ পাক উনার দায়িত্ব হয়ে যায় তাকে এক বছরের জন্য হালাল রিযিক দেয়া অর্থাৎ এমতাবস্থায় মহান আল্লাহ পাক তিনি তাকে এক বছরের জন্য হালাল রিযিক দান করবেন। সুবহানাল্লাহ!
[বাইহাক্বী শরীফ]
মূলত বান্দাদেরকে রিযিক দেয়া মহান আল্লাহ পাক উনার দায়িত্ব না। তিনি দয়া-ইহসান করে বান্দাদেরকে রিযিক দিয়ে থাকেন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اَلَّذِيْنَ صَبَـرُوْا وَعَلٰى رَبِّـهِمْ يَــتَـوَكَّلُوْنَ ﴿৫৯﴾ وَكَأَيِّنْ مِّنْ دَابَّـةٍ لَّا تَـحْمِلُ رِزْقَـهَا اللّٰهُ يَـرْزُقُــهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيْـعُ الْعَلِـيْـمُ ﴿৬০﴾ سورة العنکبوت
যারা ধৈর্যধারণ করবে এবং মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল তথা ভরসা করবে। অনেক প্রাণী আছে যারা রিযিক সংগ্রহ করতে পারেনা। মহান আল্লাহ পাক তিনি সেই প্রাণীকে রিযিক দেন এবং তোমাদেরকেও দেন। মহান আল্লাহ পাক তিনি সব শোনেন, জানেন। [সূরা আনকাবুত শরীফ: ৫৯-৬০]
উল্লেখ্য, যারা চাকুরী করে তাদেরকে কি যেদিন চাকুরীতে যোগদান করা হয় সেদিনই বেতন দেয়া হয়? নাকি অপেক্ষা করতে হয়? যদি দুনিয়ার ক্ষেত্রে এরূপ হয় তাহলে মহান আল্লাহ পাক উনার কাছে মানুষ দোয়া করার সাথে সাথেই পাওয়ার আশা করে কিভাবে, ধৈর্যধারণ করা ব্যতীত? অর্থাৎ রিযিকের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্যধারণ করতে হবে।
কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا مِنْ دَابَّـةٍ فِـي الْأَرْضِ إِلَّا عَلَى اللّٰهِ رِزْقُـهَا
যমীনে যত প্রাণী আছে সবার রিযিকের মালিক মহান আল্লাহ পাক তিনিই। [সূরা হুদ শরীফ: ৬]
যারা রিযিক সংগ্রহ করতে সক্ষম অথবা অক্ষম সকলকেই মহান আল্লাহ পাক তিনি রিযিক দান করেন। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন বন্টনকারী।
এজন্য আমাদের সকলকে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দিকে রুজু হতে হবে, উনাদের নিসবত হাছিল করতে হবে। কেউ যদি মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিসবত হাছিল করে তাহলে সে আর অন্য কোনোদিকে ধাবিত হবে না। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়ার দিকে নিসবত থাকার কারণে মানুষ সেদিকেই ধাবিত হয়।
নিসবত আরবী শব্দ, যার অর্থ ‘সম্পর্ক’। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে যাদের নিসবত থাকবে তারাই উনাদের কথা বিশ্বাস করবে, উনাদের আনুগত্য করবে, ফরমাবরদারি করবে। এটা হলো নিসবতের বহিঃপ্রকাশ তথা বাহ্যিক প্রমাণ। আর উনাদের কথা বিশ্বাস না হওয়ার মানেই হলো উনাদের সাথে নিসবত না থাকা। ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।