যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না
বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, যারা প্রধান বিচারকর বাড়িতে হামলা চালায়, বিচার ব্যবস্থার ওপরে হামলা চালায়, হাসপাতালে হামলা করে, যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও রাজনীতি করেছে। খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে। খালেদা জিয়া এখন ভালো আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।