যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরে সিরিজ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির অপব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে সিরিজ অভিযান চালিয়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপনে তথ্য যাচাই ও প্রমাণের ভিত্তিতে চারজন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। গত এক বছরে একই টিম বিভিন্ন অপরাধে ১ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা এবং ৫২৪ জনকে কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে সৃষ্ট ট্রলি সংকট সামলাতে মেরামত ও নতুন সরবরাহের মাধ্যমে ৫০০টি ট্রলি বহরে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ট্রলির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ট্রলির সঠিক বণ্টন নিশ্চিতে বিশেষ টিমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি শিফটে তদারকি চলছে।
লাগেজ ক্ষতিগ্রস্ত হলে এয়ারলাইনস এবং চুরি বা হয়রানির শিকার হলে ১ নম্বর টার্মিনালের ১ নম্বর গেট সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি অভিযোগ জানানো যাবে। প্রয়োজনে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে যেকোনো সহায়তায় বিমানবন্দর হটলাইন ০৯৬১৪০১৩৬০০ অথবা ম্যাজিস্ট্রেটের হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩০৪০৫০৬০৩) যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনা বিনিয়োগের বড় গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিমানের বিদেশি স্টেশনে কর্মরতদের দায়িত্বহীনতা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অজুহাতে দেনমোহর পরিশোধের দায় এড়ানো যাবে না -হাইকোর্ট
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে তথ্য প্রকাশে কড়া বিধিনিষেধ, ক্ষুব্ধ গণমাধ্যম
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)