বিমানের বিদেশি স্টেশনে কর্মরতদের দায়িত্বহীনতা
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক আউটস্টেশনগুলোয় কর্মরত কর্মকর্তাদের দায়িত্বহীনতা, অনিয়ম, সমন্বয়হীনতা ও বেআইনি কর্মকা-ের অভিযোগে বারবার প্রশ্নের মুখে পড়ছে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবায়। কোথাও উড়োজাহাজের কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতি, কোথাও যন্ত্রাংশ সরবরাহে সমন্বয়হীনতা, আবার কোথাও ব্যাগেজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিমানের আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর পেছনে আন্তর্জাতিক স্টেশনগুলোয় প্রশ্নবিদ্ধ পদায়ন, স্বজনপ্রীতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে অনভিজ্ঞ কর্মকর্তাদের বসানোর অভিযোগও সামনে এসেছে। বিমানের একাধিক গোপনীয় ই-মেইল ও অভ্যন্তরীণ দাপ্তরিক নথি বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বিদেশি স্টেশনগুলোয় শৃঙ্খলা ফেরাতে পদায়ন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে নতুন করে উদ্যোগ নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিদেশি স্টেশনগুলোয় দক্ষতা ও জবাবদিহিতার ঘাটতি সরাসরি যাত্রীসেবা ও ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলে। আন্তর্জাতিক স্টেশনের কর্মকর্তাদের আইন, নিরাপত্তাবিধি ও অপারেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন না হলে বিমানের সেবার মান ধ্বংস হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে আটকে দেয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে সরকারি কর্মকর্তা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন, প্রজ্ঞাপন জারি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কুরিয়ার সার্ভিস কর্মীর ‘ভুলে’ চীনের হাতে চলে গেল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ?
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)