যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ২৬ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কমলনগরের চরলরেন্স গ্রামের হোসেন আহম্মদের ছেলে রুবেল ও সদরের কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহম্মদের ছেলে বেলাল হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে চরলরেন্স থেকে চৌধুরী বাজার যাওয়ার উদ্দেশে ইস্রাফিলের অটোরিকশাটি ভাড়া করে ইউসুফ ও রুবেল। পথিমধ্যে ইউসুফ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে অটোরিকশাটি থামায়। এসময় অটোরিকশাচালক ইস্রাফিলকে ঘাড় মটকে রাস্তার পাশে ফেলে গলা চেপে মৃত্যু নিশ্চিত করে তারা। পরে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৬শ টাকা লুট করে ইউসুফ পালিয়ে যায়। পরে অটোরিকশাটি ভবানীগঞ্জ এলাকায় ইউসুফ তার সৎভাই বেলাল হোসেনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে।
পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) আসামি রুবেলকে কমলনগরের চরলরেন্স ও বেলালকে সদরের টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে আসামি ইউসুফকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে এ ঘটনায় ১৮ জানুয়ারি অটোরিকশাচালক ইসরাফিলের বাবা আবুল বাশার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)