যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (৯)
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মালে তেজারত বা ব্যবসায়িক মালের যাকাত:
সাধারণভাবে মালে তেজারত বা ব্যবসার মাল অর্থাৎ যে মালের ব্যবসা করা হয়, তা যদি নিছাব পরিমাণ হয় এবং এক বছর কারো মালিকানাধীনে থাকে, তাহলে তার উপর যাকাত ফরয হয়।
ব্যবসার পণ্য বা আসবাবপত্রের যাকাত (সোনা-রূপার নিছাবে রূপার মূল্য ধরে) :
الزكوة واجبة فى عروض التجارة كائنة ما كانت اذا بلغت قيمتها نصابا من الورق اى من ورق الفضة او الذهب يقومها بـما هو انفع للفقراء و الـمساكين منهما.
অর্থ : ব্যবসায়ের মাল যে প্রকারেরই হোক না কেন, তার দাম সোনা-রূপার নিছাব পরিমাণ হলেই যাকাত ওয়াজিব হয় সোনা অথবা রূপার মধ্য থেকে যার দাম ধরলে গরীব-মিসকীনের বেশি উপকার হয় তার দাম বা মূল্যই ধরে যাকাত দিতে হবে। অর্থাৎ এ ক্ষেত্রে সোনার চেয়ে রূপার মূল্যকেই প্রাধান্য দিয়ে যাকাত আদায় করা উত্তম। কেননা সোনার দাম ধরে দিলে অনেকের যাকাত আসবে না। (মুখতাছরুল কুদূরী, আল হিদায়া)
যেসব মালের ব্যবসা করা হয় সেসব মালের উপার্জিত অর্থ যদি নিছাব পরিমাণ হয় তাহলে যাকাত ফরয হয়। যেমন কোন ব্যক্তির ডিমের ব্যবসা আছে। এই উদ্দেশ্যে উক্ত লোক মুরগীর ফার্ম দিয়েছে। এখন উক্ত ব্যক্তিকে মুরগীর জন্যে কোন যাকাত দিতে হবেনা যেহেতু সে মুরগীর ব্যবসা করেনা, বরং মুরগীর থেকে ডিম উৎপাদন করে ডিমের ব্যবসা করে থাকে। এখন উক্ত ব্যক্তি ডিমের ব্যবসা করে যে টাকা উপার্জন করবে, তা যদি নিছাব পরিমাণ হয় এবং তার নিকট এক বছর থাকে তখনই তার উপর উক্ত টাকার যাকাত আদায় করা ফরয হবে।
আর যদি কোন মুরগীর ফার্মের মালিক মুরগী বেচা-কেনা করে, তবে যত টাকার মুরগী রয়েছে তা যদি নিছাব পরিমাণ হয়, আর এক বছর মালিকানাধীনে থাকে, তাহলে যত টাকার মুরগী রয়েছে, তত টাকারই যাকাত দিতে হবে। (আলমগীরী, শামী ইত্যাদি)
একইভাবে কারো সফটওয়্যার ডেভেলপিং ফার্ম আছে। তাই সফটওয়্যার ডেভেলপ করার জন্যে অনেক কম্পিউটার রয়েছে। এক্ষেত্রে কম্পিউটারের জন্যে কোন যাকাত দিতে হবেনা যেহেতু সে কম্পিউটারের ব্যবসা করেনা, বরং কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপিং করে সে সফটওয়্যারের ব্যবসা করে থাকে। এখন সফটওয়্যারের ব্যবসা করে যে টাকা উপার্জিত হবে, তা যদি নিছাব পরিমাণ হয় এবং এক বছর থাকে তখনই উক্ত টাকার যাকাত আদায় করা ফরয হবে।
আর যদি কেউ কম্পিউটারের ব্যবসা করে, তবে যত টাকার কম্পিউটার রয়েছে তা যদি নিছাব পরিমাণ হয়, আর এক বছর মালিকানাধীনে থাকে, তাহলে যত টাকার কম্পিউটার রয়েছে, তত টাকারই যাকাত দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)