যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৩)
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যাকাত উছুলকারীর (সংগ্রহকারী) ফযীলত :
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ سَـمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْعَامِلُ عَلٰى الصَّدَقَةِ بِالْـحَقِّ كَالْغَازِى فِى سَبِيلِ اللهِ حتّٰى يَرْجِعَ اِلٰى بَيْتِه.
অর্থ : হযরত রাফে’ ইবনে খাদীজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ন্যায়নিষ্ঠার সাথে যাকাত উছুলকারীর (সংগ্রহকারী) কর্মী বাড়িতে ফিরে আসা পর্যন্ত মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদকারী গাযীর ন্যায়। (আবূ দাঊদ শরীফ : হাদীছ শরীফ নং ২৯৩৬; ইবনে মাজাহ শরীফ : হাদীছ শরীফ নং ১৮০৯; তিরমিযী শরীফ : হাদীছ শরীফ নং ৬৪৫)
যাকাত উছুলকারীর (সংগ্রহকারী) দায়িত্ব-কর্তব্য :
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْـمٰنِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ اَبِيهِ اَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَيَاْتِيكُمْ رَكْبٌ مُبَغَّضُونَ فَاِذَا جَاءُوكُمْ فَرَحِّبُوا بِـهِمْ وَخَلُّوا بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَبْتَغُونَ فَاِنْ عَدَلُوا فَلَانْفُسِهِمْ وَاِنْ ظَلَمُوا فَعَلَيْهَا وَاَرْضُوهُمْ فَاِنَّ تَـمَامَ زَكَاتِكُمْ رِضَاهُمْ وَلْيَدْعُوا لَكُمْ
অর্থ : হযরত আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আতীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে বর্ণনা করেন, উনার পিতা বলেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শীঘ্রই আপনাদের নিকট (যাকাত উছূলের জন্য) কতক সওয়ারী আসবেন, যাদেরকে আপনারা পছন্দ করবেন না। কিন্তু যখন উনারা আসবেন, উনাদেরকে স্বাগতম জানাবেন এবং উনারা যা চাবেন, তাই উনাদেরকে দিয়ে দিবেন। যদি উনারা আপনাদের সাথে ইনছাফ করেন, উনাদের জন্যে উত্তম হবে। আর যদি এর বিপরীত করেন, তা উনাদের অকল্যাণের কারণ হবে। কিন্তু আপনারা উনাদেরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন। কেননা, উনাদের সন্তুষ্টির মধ্যেই আপনাদের যাকাতের পূর্ণতা রয়েছে এবং উনারাও যেন আপনাদের জন্যে দোয়া করেন। (আবূ দাঊদ শরীফ : হাদীছ শরীফ নং ১৫৮৮)
যাকাত তথা উশর আদায়ের আনজাম মূলতঃ খিলাফতের আনজাম, তবে তা গ্রহণে যূলুম করা যাবে না। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে যাকাতদাতার নিকট থেকে বেছে বেছে সবচেয়ে উত্তম সম্পদ নিতে নিষেধ করা হয়েছে এবং সেটা যুলুমের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়েছে।
শুধু তাই নয় যাকাতের মাল-সম্পদ, টাকা-পয়সা ইত্যাদি যত হাত ঘুরে আসবে সকলেই উক্ত যাকাত প্রদানের ছওয়াবের হিসসা লাভ করবে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দোয়া মুবারক সকলেই পাবে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বরকতময় ইতিহাস
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১১)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












