যশোরসহ জেলায় ৩৩ হাজার ৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চলতি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় ৬ জেলায় ৩৩ হাজার ৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে।এ ৬ জেলা হচ্ছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। আবাদকৃত জমিতে ৫লাখ ৯৯ হাজার ১০৪ মেট্রিক টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জোন কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যশোর জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৬ হাজার ৯শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪১ মেট্রিক টন।
ঝিনাইদহ জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ৪শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার ৩২৮ মেট্রিক টন।
মাগুরা জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৯শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪৬২ মেট্রিক টন।
কুষ্টিয়া জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ হাজার ৮০ মেট্রিক টন।
চুয়াডাঙ্গা জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ১১ হাজার ৮শ’৫০ হেক্টর জমিতে।এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৩৭ মেট্রিক টন এবং মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ২শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৩৫৬ মেট্রিক টন।
যশোর কৃষি জোনের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায় বলেছে, এ কৃষি জোনের অধীন ৬টি জেলা সবজি চাষের জন্য উর্বর ক্ষেত্র। অন্যান্য বছরের ন্যায় এবারও এসব জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ ভালো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)