নেতানিয়াহু ওরফে নাহি’র বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যাল-এ দেয়া এক বিবৃতিতে গুরলেক জানান, আন্তর্জাতিক জলসীমায় ওই ঘটনার জেরে নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচসহ ৩৫ জন আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি জানান, ২০২৬ সালের ১৪ জুলাই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়।
গুরলেক আরও জানান, প্রাসঙ্গিক নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ সরবরাহকারী বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হামলা এবং কর্মীদের আটক করার’ অভিযোগের ঘটনায় নেতানিয়াহু ও মস্কোভিচের বিচার চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহন মাধ্যম ছিনতাই।
গুরলেক বলেন, ‘গাজায় সংঘটিত অপরাধগুলোকে আমরা ধামাচাপা দিতে দেব না, কিংবা দায়ীদের দায়মুক্তির ঢাল দিয়ে সুরক্ষিত থাকতে দেব না। জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে থাকা সব বিকল্প আমরা দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম এআই সামিট
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের তিন সচিব পদে রদবদল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উদযাপনের নির্দেশ
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)