যমুনা সেতু পশ্চিম: গাড়ি না পেয়ে হেঁটেই যাত্রা
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
ঈদের ছুটি শেষে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকায় যাত্রীদের চাপ পড়েছে। বাস না পেয়ে হাজার হাজার মানুষ সেতুর দিকে হেঁটে রওয়ানা দিয়েছেন। অনেকে আবার ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন।
গতকাল শনিবার যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকার উদ্দেশ্যে হাজারও মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো গাড়ি নেই। এ কারণে অনেকেই হেঁটে সেতুর দিকে রওয়ানা দিয়েছেন।
পোশাকশ্রমিক কামরুল ইসলাম বলেন, ‘কড্ডায় গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই রওয়ানা দিয়েছি। সেতুর কাছে গিয়ে বাস পেলে উঠবো। এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। ’
কড্ডার মোড় সেবা লাইনের কাউন্টারমাস্টার ওমর ফারুক বলেন, সড়কে যানজট থাকায় ঢাকায় পৌঁছাতে ক মপক্ষে ৮-১০ ঘণ্টা লাগছে। এজন্য যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছিল। পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ‘অভি ক্লাসিক’ পরিবহনসহ তিনটি বাসের সামনে ও জানালার গ্লাস ভাঙচুর করে। এজন্য টিকিট বন্ধ করে কাউন্টার থেকে বাসগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি শান্ত করার পর পুনরায় বাস চালু করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সঙ্গে বাসের হেলপারের ঝামেলা হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন ঢাকামুখী বাস চলাচল করছে বলে তিনি জানান।
আম্রিকার ওরিগন অঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)