যন্ত্রণায় কাতরাচ্ছে গাজার এতিম শিশুরা
, ২১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অবরুদ্ধ গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলী আগ্রাসনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিশুরা। বাবা-মাকে হারিয়ে গাজার অনেক শিশুই এখন আহত হয়ে হাসপাতালে প্রচ- যন্ত্রণায় কাতরাচ্ছে।
সেখানকার এক চিকিৎসক হাসান বলেন, গাজার অনেক শিশুরই দেখাশুনা করার মতো পরিবারের কেই বেঁচে নেই। সবাইকে হারিয়ে তারা এখন হাসপাতালে কাতরাচ্ছে।
এই শিশুদের মানসিক স্বাস্থের উপরও একটি বিরূপ প্রভাব পড়েছে। অনেক শিশুই এখন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আহমেদ শাবাত নামের গাজার এক শিশু যুদ্ধে আহত হয়েছে। তার পরিবারের কেউিই আর বেঁচে নেই। শিশুটি উত্তর গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে আহত অবস্থায় এসে কাঁদছিলো।
বেইট হানুনে তিন বছর বয়সি ওই শিশুটির বাড়িতে নভেম্বরের মাঝামাঝি সময়ে বিমান হামলা চালানো হয়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে শাবাত।
হামলায় আহমেদের শরীরে কাচের টুকরায় আঘাত লাগলেও অলৌকিকভাবে বেঁচে যায়। পরে জানা যায় তার ছোট ভাই ওমরও বেঁচে গিয়েছিল। তাদের চাচা ইব্রাহিম আবু আমশা বেঁচে যাওয়ায় তাদের দুভাইকে পুনরায় একত্রিত করেন।
আহমেদের মতো আরেক শিশু মুনা আলওয়ানও যুদ্ধের কারনে মা-বাবাকে হারিয়েছেন। গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে আসার পর দুই বছর বয়সী ওই শিশু ক্রমাগত মা-মা বলে চিৎকার করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মা বিমান হামলায় মারা গেছেন।
উত্তর গাজার জাবাল আল-রাইস এলাকায় তার বাড়িতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মুনাকে টেনে বের করা হয়। নিহত মুনার বাবা-মা, ভাই ও দাদা হামলায় নিহত হয়। তার বাচোখে মারাত্মক আঘাত লেগেছে, চোয়ালের একদিকে ভেঙ্গে গেছে। পরিবারের সবাইকে হারানো মুনার পাশে হাসপাতালে তার খালা হানা আছেন।
হানা জানান, মুনা আহত হয়ে খুবই কষ্ট পাচ্ছে। সে সবসময় শুধু চিৎকার করতে চাচ্ছে, একটু শব্দ শুনলেও ভয় পাচ্ছে। বিশেষ করে কেউ তার কাছাকাছি আসলে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আন নাসের হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন ১১ বছরের দুনিয়া আবু মেহেসেন। এক পা হারানো মেহেসেন সাদা ব্যান্ডেজে মোড়ানো তার ডান পায়ের অবশিষ্টাংশের দিকে তাকিয়ে ছিলেন।
হাসপাতালের বিছানায় তাকে বিষণœ দেখাচ্ছিলো। দুনিয়া তার ভাই ইউসুফ এবং ছোট বোনের সাথে একটি বিমান হামলায় অল্পের জন্য বেঁচে যায়। ওইময় তারা দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল পাড়ায় তাদের বাড়িতে ঘুমাচ্ছিলেন। হামলায় বাবা-মা, ভাই বোনের সাথে সে তার ডান পাও হারিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












