বিমানবন্দরের কার্গো হাউজ চালুর নেই কোনও দৃশ্যমান উদ্যোগ
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অস্থায়ী কাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ব্যবস্থাপনা স্থায়ী আমদানি কার্গো টার্মিনাল অগ্নিকা-ে ধ্বংস হওয়ার চার মাস পরও কার্গো হাউস চালুর দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। ফলে প্রতিদিন শত শত টন আমদানি পণ্য খোলা আকাশের নিচে পড়ে থাকছে, বাড়ছে জট, ঝুঁকি ও অনিশ্চয়তা।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গত ২২ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বর্তমান সংকটের চিত্র তুলে ধরেছে।
এ বিষয়ে বেবিচকের সদস্য (অপারেশন) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান বলেন, পুড়ে যাওয়া কার্গো হাউস আংশিকভাবে চালু হয়েছে। আশা করছি, বর্ষার আগেই বাকি কাজ শেষ হবে। এছাড়া নবনির্মিত থার্ড টার্মিনাল চালু হলে সমস্যা হবে না। নতুন সরকার যেহেতু চালু করার ঘোষণা দিয়েছে, আমরা সে মোতাবেক কাজ শুরু করেছি।
চিঠিতে বলা হয়, গত বছরের ১৮ অক্টোবর ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ১ লাখ ৫৮ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী আমদানি কার্গো টার্মিনাল (বিসিটি) সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। যেখানে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা ছিল, তা একযোগে বন্ধ হয়ে যাওয়ায় আমদানি কার্যক্রমে তাৎক্ষণিক চাপ তৈরি হয়।
অগ্নিকা-ের পর অস্থায়ীভাবে গেট নং-৯ দিয়ে ডেলিভারি শুরু হলেও পর্যাপ্ত গুদাম সুবিধা না থাকায় বিপুল পরিমাণ পণ্য বিমান ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গার সংলগ্ন উন্মুক্ত স্থানে রাখতে হচ্ছে। এতে পণ্যের মানহানি, আবহাওয়াজনিত ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়েছে। পরে ৮৭ নম্বর গেট চালু করে যানবাহন চলাচলে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করা হলেও মূল সংকট কাটেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)