অবৈধ মজুত ও অতিমুনাফা ঠেকাতে বাজারে মনিটরিং -ইশরাক
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত ও অতিমুনাফা প্রতিরোধে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শ্যামবাজার পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার। এখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সবজি, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফা করতে না পারে-সেই বিষয়টি নিশ্চিত করতে এই পরিদর্শন পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মসলাসহ বিভিন্ন পণ্যের মজুত ও দাম যাচাই করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকায় জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন।
এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, জনগণ যদি এগিয়ে এসে সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন হামলার মধ্যেও থামেনি খামেনির শোকযাত্রা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নানা সংকটে খুলনার চিংড়ি চাষিরা, রফতানি বাড়লেও কমছে আয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন খাদ্যপণ্য: চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির মামলা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা বন্ধ, বিদেশ সফর স্থগিত
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফের ফ্রি শাটল সার্ভিস চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল, মাউশির বিজ্ঞপ্তি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেল: কেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)