ময়মনসিংহে বন্যায় নিঃস্ব অনেক মৎস্য খামারি
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের ফসলি জমির। আমন ধানের পুরোটাই গেছে ডুবে। টাকার অংকে যার ক্ষতি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য খামারিরাও।
গত এক সপ্তাহ ধরে পানিতে ডুবে আছে ময়মনসিংহের হালুয়াঘাট, ফুলপুর ও ধোবাউড়ার প্রায় ৮০ হাজার কৃষকের ফসলি জমি। এই তিন উপজেলায় ৮৯ হাজার ৫৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১ হাজার ৬৮০ হেক্টর জমির আমন ধান।
ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া গ্রামের কৃষক বাসিন্দা আবদুর রশিদ (৬২) জানান, এবার তিনি ১০ কাঠা জমিতে আমন ধান করেছিলেন। গত রোববার থেকে তার ধানের জমি তলিয়ে আছে বন্যার পানিতে। ধানের গাছগুলোতে থোর বেরুচ্ছিল কেবল। সব ঠিক থাকলে মাস খানেকপর ধান কেটে ঘরে তুলবেন ভেবেছিলেন। কিন্তু সব ধান পানিতে তলিয়ে গেছে।
বর্গাচাষি জামাল উদ্দিন (৫২) বলেন, মাস খানেক পরই ধান ঘরে তুললাম অইলে। কিন্তু আমার সব শেষ কইরা দিল পানি। আমার বাড়িতেও পানি, তিনদিন ধইরা ভাতও খাইতে পাই না, চিড়ামুড়ি খাই।
বনপাড়া ব্রিজ মোড়ে কথা হয় রফিকুল মিয়ার (৪৫) সঙ্গে। দুই একর জমিতে ধান চাষ করেছিলেন তিনি। সবই পানিতে তলিয়ে। তিনি বলেন, ‘আমরার এলাকাডা ধানের, এক শতক জমিও পড়া আছিন না। কিন্তু এক শতাংশ জমিও ভাসা নাই। এক শতক জমির ধান কেউ তুলবো হেই আশাও নাই।’
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ধোবাউড়া ১৩ হাজার ৮৯৫ হেক্টর জমির আমন ধান চাষ করা হলেও পানিতে ক্ষতি হয়েছে ১৩ হাজার ২০০ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩ হাজার ২৫০ কৃষক। আর্থিক ক্ষতি প্রায় ১৩৪ কোটি ৭৪ লাখ টাকা।
ধোবাউড়া উপজেলা কৃষি অফিসার গোলাম সরোয়ার তুষার বলেন, যে ক্ষতি হয়েছে কৃষকের তা কাটিয়ে উঠতে সময় লাগবে।
হালুয়াঘাট উপজেলায় ২৪ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন আবাদ হলেও তলিয়ে গেছে ১২ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৯ হাজার ৮০০ জন কৃষক। আর্থিক ক্ষতি প্রায় ১৩৫ কোটি টাকার।
হালুয়াঘাট উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান বলেন, আমন ধানের জমি নষ্ট হয়ে ১৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকের। আমরা চেষ্টা করবো সরকারি পুনর্বাসন দিয়ে ক্ষতিটা পুষিয়ে নেয়ার জন্য। সামনের মৌসুমে সরিষা ও অন্যান্য ফসল আবাদ করানোর ব্যবস্থা করানো হবে।
ফুলপুর উপজেলায় ২২ হাজার ১৮০ হেক্টর জমিতে ধান চাষ করলেও তলিয়েছে ৫ হাজার ৬৮০ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৫০০ কৃষক। আর্থিক ক্ষতি প্রায় ৪৩ কোটি ৪৪ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












