নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারি ভবন থেকে শুরু করে গ্রামগঞ্জের হাট বাজারের ভবনের ছাদগুলোতেও সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, সরকারের ২০২৫ সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিতে ২০৩০ সালের মধà§ বাকি অংশ পড়ুন...
এর আগে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ার কথা বলে ২০১১ সালে চট্টগ্রামের একটি আদালত মামলাটির সমাপ্তি ঘোষণা করেছিল। তবে হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত জুলাইয়ে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মামলাটি পুনরুজ্জীবিত করার পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনার আগের দিন, অর্থাৎ ১৯৮১ সালের ২৯ মে দুই দিনের সফà বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গা এলাকায় গত ১৭ জুলাই এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের নতুনবাজার গ্রামের আব্দুল জলিল খানের চার মেয়ে। বড় মেয়ে পারভিন বেগম (৪৬) কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে এসে চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গা এলাকায় জমি কিনে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। স্বামী না থাকায় তিনি একাই থাকেন এবং মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
ওই বাড়িটি দখলে নিতে প্রতিবেশী মজিবর, মোজাফফর, বাবলু, শহীদসহ আরও কয়েকজন বিভিন্ন সময় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পরিচয় গোপন করে প্রায় ৪৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরিচয়ে অবস্থান করলেও শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সে গ্রেফতার হয়।
ডিবির কাছে তথ্য ছিল- বনানীর ডিওএইচএসের একটি বাসায় থাকে এই মোজাফফর। তার নাকের নিচে আছে একটি বড় তিল। মেয়ে এয়ারটেল অফিসে চাকরি করেন।
গ্রেফতারের সূত্র জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ডিবির বিশ^স্ত টিম জানতে পারে, গোয়েন্দা কর্মকঠবাকি অংশ পড়ুন...
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু বাকি অংশ পড়ুন...
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে বুধবার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জিয়া হত্যার মূল নকশা, নেপথ্য কারণ এবং সম্ভাব্য কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চক্রান্ত ছিল কি না–সেই অজানা তথ্যগুলো সামনে আসতে পারে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সামরিক কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সামরিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। গত বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া à বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্যাংকার্স ফোরাম এবং উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কুমিল্লা অঞ্চল। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, 'কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।' তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রà বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদদাতা:
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১০৬তম ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ দিবস। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ বছরে দিবসটির প্রতিপাদ্য ছিলো, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং অগ্রযাত্রাà§ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার কুরবানির পশুর হাটগুলো এখন শুধু পশু বেচাকেনার কেন্দ্র নয়, হয়ে উঠেছে রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কোটি টাকার অর্থনৈতিক হিসাবের জায়গা। জেলার বড় বড় পশু হাটের ইজারা ঘিরে এবার সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী দরদাতাদের ‘ম্যানেজ’ করে, কোথাও চাপ সৃষ্টি করে, আবার কোথাও একক দরপত্র জমা দিয়ে কোটি টাকার হাট নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন দলটির নেতারা।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এবং জেলা প্রশাসক দপ্তর সূত্রে বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
শীত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী অঞ্চলের আমগাছ মুকুলে ভরে উঠছে। দেশব্যাপী সুস্বাদু আম উৎপাদনের জন্য খ্যাত এ অঞ্চলের বাগানগুলোতে এবার ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। প্রাথমিক পর্যায়ে মুকুলের প্রাচুর্য, ভালো উৎপাদনের ইঙ্গিত দিচ্ছে। ফসল তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
আমচাষিরা জানিয়েছেন, রাজশাহীর বিভিন্ন এলাকায় আমগাছে মুকুল আসতে শুরু করেছে। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। মুকুল আসার আগেই তারা গাছের প্রাথমিক পরিচর্যার কাজ শেষ করেছেন।
কৃষি সম্প্à বাকি অংশ পড়ুন...
‘বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার উদ্দেশ্যে ১৯৭২ সালের ২৩শে মার্চ মাসে রাষ্ট্রপতি ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ নামে একটি আদেশ জারি করেন। আদেশ অনুসারে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সাবেক পাকিস্তানের জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে এ অঞ্চল থেকে নির্বাচিত সকল সদস্য (১৬৯+৩১০=৪৭৯ জন) নিয়ে এই গণপরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন নিহত, স্বাভাবিক মৃত্যু এবং অন্য কারণে ৪৯ জন সদস্য বাদ পড়েন। বাকি ৪৩০ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এদের মধ্যে মাত্র ৩ জন বাদে (২ জন স্বতন্ত্র ও ১জন ন্যাপ- মোজাফফর) বাকি à বাকি অংশ পড়ুন...












