মেয়ে সেজে চুরি, হিজড়া সেজে চাঁদাবাজি
, ১৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪রবি’ ১৩৯১ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাধারণত জুমুয়াবার ও শনিবার ছুটির দিন হলেও রফিক ও মনিরের কাছে এ দুই দিনই কর্মদিবস। কারণ, এ দুই দিন তারা বন্ধ অফিসগুলোয় নিজেদের ‘কাজ’টি সারে। তারা যে অফিসেই যান, সেখানে ঢুকতেই মাথায় ঘোমটা দেন। ভেতর গিয়ে মাথায় ছাতাও ধরে। কারণ, এসব জায়গায় সিসিটিভি থাকে। সেই ক্যামেরায় মুখ না দেখানোর জন্যই ঘোমটা ও ছাতার ব্যবহার! এরপর তারা নিজেদের ‘কাজ’ শেষ হওয়ার পর সিসিটিভি ভেঙে দিয়ে আসে।
রফিক ও মনির রাজধানীতে অভিনব এ কায়দায় দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা সাজে হিজড়া। হিজড়া সেজে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে।
বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে চুরি করা সোনার কিছু গয়না ও চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় গ্রেপ্তার ব্যক্তিদের পুরো নাম হলো মনির প্রকাশ ওরফে হিজলা মনির ওরফে প্রকাশ মণি (২৭) ও রফিক প্রকাশ ওরফে ডিমালি প্রকাশ ওরফে অপরূপা প্রকাশ রুপা (২৮)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিকেলে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছেলে হলেও চুরি করেন মেয়ে সেজে। আবার সড়কে চাঁদাবাজি করে হিজড়া সেজে। একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ধূর্ত এই চক্রের নাম।
গ্রেপ্তার রফিক বাইরে নিজেকে পরিচয় দেয় রুপা নামে। একইভাবে আরেকজনের নাম মনির। সে বাইরে পরিচিত মণি নামেই। তারা দুজনই ছেলে হলেও বাইরে তারা কখনো হিজড়া হিসেবে, আর কখনো মেয়ে হিসেবেই পরিচয় দিতেন। তারা চার বছর ধরে শতাধিক চুরি করেছে। মেয়ে সেজে চুরি করার কারণে অধিকাংশ সময়ই তাদের শনাক্ত করা যায়নি। গোপন খবরের ভিত্তিতে বিকেলে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, ২টি মুঠোফোন, ১ ভরি ৫ আনা সোনার গয়না উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় দুটি করে মামলা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)