মেয়াদোত্তীর্ণ হলেও যে জিনিস বদলানো হয় না
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
তবে সবার ঘরেই এমন অনেক কিছুই আছে যা মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ব্যবহার করা হয়। তেমনই কিছু জিনিস সম্পর্কে ধারণা, যেগুলো নির্দিষ্ট সময়ের পর ব্যবহার করা উচিত নয়-
>> একই বালিশ বছরের পর বছর ধরে ব্যবহারের অভ্যাস আছে সবার মধ্যেই। নিশ্চয়ই ভাবছেন বালিশেরও কি মেয়াদোত্তীর্ণ হয়! আসলেই তাই, বালিশে সবচেয়ে বেশি ধূলিকণা ও মৃতকোষ জমে। বছরের পর বছর সেই বালিশ ব্যবহার করলে চর্মরোগ ও অ্যালার্জি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই একটি বালিশ ৩ বছরের বেশি ব্যবহার করা সঠিক না।
>> জুতার দিকে নজর রাখেন না কিংবা জুতা বদলানোর সময়ের দিকেও নজর থাকে না অনেকেরই! যত দিন জুতা নষ্ট না হয়ে যায় ততদিন সেটি ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, খুব বেশি পুরোনো হয়ে গেলে দীর্ঘদিন ওই জুতা পরার কারণে পায়ে ছত্রাকের রোগও হতে পারে। তাই জুতা বদলাতে হবে।
>> একটি তোয়ালে ঠিক কতদিন ব্যবহার করা উচিত? এ প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। ১-৩ বছরের মধ্যেই একটি তোয়ালে বদলানো উচিত।
এক তোয়ালে দীর্ঘদিন ব্যবহারের অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। কেবল নির্দিষ্ট সময় অন্তর তোয়ালে ধুলেই হবে না, বরং নির্দিষ্ট সময় পর তোয়ালে বাতিল করাও জরুরী।
>> একটি টুথব্রাশ ৩ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তবে অনেকেই মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও একই টুথব্রাশ ব্যবহার করেন। ফলে বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ে আবার দাঁতের স্বাস্থ্যেরও ক্ষতি হয়।
>> বেশিরভাগ আতরের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে না। তবে অন্ধকার ও ঠান্ডা পরিবেশে রাখলে দীর্ঘদিন আতর ভালো থাকে।
বিশেষজ্ঞদের মতে, একটি আতর ৩ বছরের বেশি ব্যবহার করা অনুচিত। এরপর থেকে আতরের সুঘ্রাণ মলিন হতে শুরু করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












