মেঘের রাজ্যে আজানের ধ্বনি, সাজেকের চূড়ায় দেশের সর্বোচ্চ মসজিদ
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭০০ ফুট উঁচুতে, প্রকৃতির সবুজ ক্যানভাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ‘দারুস সালাম জামে মসজিদ’, দেশের সবচেয়ে উঁচুতে নির্মিত এক দৃষ্টিনন্দন মসজিদ।
সাজেকে প্রতিদিন হাজারো পর্যটকের আনাগোনা। ছুটির দিনগুলোতে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। মুসলিম পর্যটকদের এতদিন জামাতে নামাজ আদায়ে বেশ কষ্ট পোহাতে হতো। এই প্রয়োজন থেকেই ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এক অনন্য উদ্যোগ গ্রহণ করে। সেনাবাহিনীর দান করা এক একর জমিতে ৩ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৭৮৮ টাকা ব্যয়ে নির্মিত হয় অনিন্দ্যসুন্দর এই মসজিদটি।
নান্দনিক স্থাপত্যশৈলীর এই মসজিদে চারটি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার রয়েছে, যা দূর পাহাড় থেকেও নজর কাড়ে। ৫,২৬৫ বর্গফুটের এই মসজিদটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগে দুই বছর। ২০২২ সালের প্রথম রমজান থেকে এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমা ও তারাবির জামাত অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে এটি সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সার্বিক তত্ত¦াবধানে পরিচালিত হয়।
পাহাড়ের চূড়ায় মসজিদ পরিচালনার চ্যালেঞ্জও কম নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির ব্যবস্থা করা। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হক যুবরাজ বলেন, ‘সাজেকে পানির তীব্র সংকট থাকায় আমাদের প্রতিদিন প্রায় ৫ হাজার লিটার পানি কিনে ব্যবহার করতে হয়, যাতে দৈনিক খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। সেনাবাহিনী, স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের দানেই মসজিদের এই ব্যয় নির্বাহ করা হয়। ’
মসজিদটির হাফেজ মুহাম্মদ তৌহিদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অসাধারণ একটি কাজ করেছেন। তাদের কল্যাণেই হাজার হাজার পর্যটক নামাজ আদায় করতে পারেন। এখানে বিশ্রাম নিতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)